ফুটবল
AFC WOMEN’S ASIAN CUP: কের ফিরলেন, জয়ে শুরু অস্ট্রেলিয়ার অভিযান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : দ্বিতীয় শিরোপার লক্ষ্যে অভিযান শুরু করল অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল। তবে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। গোটা ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়েও শক্তিশালী ফিলিপিন্স রক্ষণ ভাঙতে মাত্র একবারই সফল হয় তারা। ১৮ মাস পর দলে ফিরে প্রথম একাদশে নামেন অধিনায়ক স্যাম কের এবং গোল করে দলকে এগিয়ে দেন।
ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল অস্ট্রেলিয়া। একের পর এক আক্রমণ, কর্নার ও সেট-পিস সব দিক থেকেই চাপে ছিল ফিলিপিন্স। কিন্তু গোলকিপার অলিভিয়া ম্যাকড্যানিয়েলের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি। দ্বিতীয়ার্ধেও একই ছবি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়নি অবশ্য। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতে স্বস্তিতে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
