ফুটবল

2027 AFC Asian Cup Qualifier: অভিষেকেই গোল, ভারতের জয়ে নায়ক রায়ান

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: এএফসি এশিয়ান কাপে খেলার স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবু হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটি ছিল ভারতের কাছে সম্মানরক্ষার লড়াই, আর কোচ খালিদ জামিলের কাছে দলকে নতুন করে যাচাই করার মঞ্চ। সেই সুযোগেই নজর কাড়লেন রায়ান উইলিয়ামস। জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল করে আস্থার প্রতিদান দিলেন ৩১ বছর বয়সি এই স্ট্রাইকার। স্কোরশিটে নাম তুললেন আকাশ মিশ্রও। ফলে হংকংকে ২-১ গোলে হারিয়ে বাছাই পর্ব শেষ করল ভারত।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। চতুর্থ মিনিটে মনবীর সিংয়ের বাড়ানো বল থেকে গোল করেন রায়ান। তাঁর ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে হংকং। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড বাড়ান আকাশ মিশ্র, রাহুল ভেকের লম্বা থ্রো কাজে লাগিয়ে। তবে ৬৫ মিনিটে এভার্টন কামারগোর গোলে ব্যবধান কমায় হংকং।

শেষ পর্যন্ত জয় ধরে রাখে ভারত। কোচ হিসেবে ঘরের মাঠে খালিদ জামিলের এটি প্রথম জয়। আক্রমণাত্মক ফুটবল খেলেই এদিন সাফল্য পায় দল। তবে পাঁচ ম্যাচে দুই ড্র ও তিন হারের পর এই একমাত্র জয় নিয়েই বাছাই পর্ব শেষ করল ভারত, লিগ টেবিলে শেষ স্থানেই থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version