আন্তর্জাতিক ফুটবল

অনূর্ধ্ব-২৩ দলে ইয়াং চ্যাম্পস অ্যাকাডেমির ৭ ফুটবলার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পস অ্যাকাডেমি থেকে উঠে আসা সাত জন তরুণ ফুটবলার জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-২৩ দলে। ভুটান ও তাজিকিস্তানের বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় প্রীতি ম্যাচকে সামনে রেখেই এই দল গঠন করা হয়েছে, যা দেশের উঠতি প্রতিভাদের জন্য বড় মঞ্চ হিসেবে ধরা হচ্ছে।

দলে সুযোগ পাওয়া ফুটবলাররা হলেন— মোহাম্মদ সানান, প্রিয়াংশ দুবে, হর্ষ পালান্দে, চিংগাংবাম শিভালদো সিংহ, শুভম ভট্টাচার্য, ইয়াংলেম সানাতোম্বা সিংহ এবং হুইদ্রোম থোই সিংহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এই তরুণরা ইতিমধ্যেই বয়সভিত্তিক স্তরে নিজেদের দক্ষতার ছাপ রেখেছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পেলেন তাঁরা।

শুধু ফুটবলারই নন, অ্যাকাডেমির গোলকিপিং কোচ তথা প্রাক্তন ভারতীয় গোলরক্ষক গুম্পে রিমেও জাতীয় দলের শিবিরে যোগ দিচ্ছেন। তরুণ গোলরক্ষকদের উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিতে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, এই নির্বাচন ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ দিশা স্পষ্ট করছে। তরুণদের উপর ভরসা রেখে দল গঠনের এই প্রয়াসই আগামী দিনে জাতীয় দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version