ফুটবল
SUPER CUP 2025: ইন্টার কাশীকে হারিয়ে সেমিফাইনালে মুম্বই। বিস্তারিত পড়ুন…
সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার কাশী এবং মুম্বই সিটি এফসি। আইএসএল কাপ রানার্স-আপ বেঙ্গালুরু এফসিকে হারিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা পাকা করেছে ইন্টার কাশী। অপরদিকে চেন্নাইয়িন এফসিকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে এসেছে পিটার ক্রাটকির দল। সেই ম্যাচে ১-০ গোলে জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের হয়ে একমাত্র গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাংতে।
ম্যাচের শুরু থেকে দুই পক্ষই নিরন্তর নিজেদের আক্রমণ তুলে আনতে শুরু করে। তবে কিছুটা হলেও আক্রমণের ধার বেশি থাকে মুম্বই দলের। কিন্তু নিকোলাস কারেলিস এবং লালিয়ানজুয়ালা ছাংতেদের নিরন্তর আক্রমণ রুখতে সক্ষম হন ইন্টার কাশীর রক্ষণভাগের ফুটবলাররা। অপরদিকে দীর্ঘক্ষণ খেলা স্থগিত থাকায় প্রথমার্ধের সংযুক্ত সময় হিসেবে যোগ করা হয় ১৪ মিনিট। সেই সংযুক্তি সময়ে বেশ কয়েকবার আক্রমণে উঠে আসেন মুম্বই ফুটবলাররা। তবে গোল তুলে আনতে ব্যার্থ হন তারা। এদিকে সংযুক্তি সময়ে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মুম্বই ডিফেন্ডার নাথান রদ্রিগেজ। তার জায়গায় মুম্বই কোচ মাঠে আনেন থায়ের ক্রৌমাকে। সংযুক্তি সময়ে একদম শেষের দিকে গোলের সুযোগ হাতছাড়া করেন ইন্টার কাশীর ফুটবলার মারিও বার্কো। ফলে প্রথমার্ধে ফলাফল থাকে ০-০।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে উঠতে শুরু করেন ইন্টার কাশীর ফুটবলাররা। প্রতিআক্রমণ তুলে আনে মুম্বইও। ৪৮ মিনিটে একটি গোলমুখী শট নেন তারা। ম্যাচের ৫২ মিনিটে জর্জ অর্টিজ মেন্ডোজার শট অল্পের জন্য চলে যায় বার উঁচিয়ে। পরে মিনিটেই কর্ণার থেকে সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন নিকোলাস কারেলিস। ৫৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন ব্রাইস মিরান্ডা। পরের মিনিটেই একটি দারুন সেভ করে ইন্টার কাশীকে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক শুভম দাস। ম্যাচের ৭১ মিনিটে গোল করে মুম্বই সিটি এফসিকে এগিয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। ৭৮ মিনিটে জোড়া পরিবর্তন করে ইন্টার কাশী। হাওবাম তোম্বা সিংহের জায়গায় মাঠে আসেন মাটিজা বাবোভিচ এবং ব্রাইস মিরান্ডার জায়গায় মাঠে আসেন মহম্মদ আসিফ। অপরদিকে পরিবর্তন আনে মুম্বইও। ৮৪ মিনিটে বক্সের ভেতর থেকে একটি শট সোজা বার উঁচিয়ে মেরে বসেন ইন্টার কাশী ফুটবলার এডমুন্ড লালরিনডিকা। শেষের দিকে নিরন্তর আক্রমণ করতে থাকেন ইন্টার কাশীর ফুটবলাররা। তবুও সমতায় ফিরতে ব্যর্থ হন তারা। অবশেষে ১-০ গোলে ম্যাচ জিতে নেয় মুম্বই সিটি এফসি।
ফুটবল
মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিলেন ভারতীয় জাতীয় দলের তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। ‘মিজো ফ্ল্যাশ’ নামে পরিচিত ২৯ বছর বয়সি ফুটবলার গত চার মরসুম মুম্বই সিটি এফসি-র অন্যতম ভরসা ছিলেন। দুরন্ত গতি, উইং ভেঙে ভিতরে ঢুকে গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্য ভারতীয় ফুটবলে আলাদা পরিচিতি গড়েছেন তিনি। মুম্বইয়ের জার্সিতে ৯১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি জিতেছেন আইএসএল লিগ-শিল্ড। ভারতের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৯ গোল।
চুক্তি সইয়ের পর ছাংতে বলেন, “ভারতের যে কোনও ফুটবলারের স্বপ্ন মোহনবাগানের জার্সি পরে খেলা। ছোটবেলা থেকেই ভাবতাম, কলকাতায় খেলতে এলে মোহনবাগানেই খেলব। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও এই ক্লাবের ঐতিহ্য ও সাফল্যের জন্যই মোহনবাগানকে বেছে নিয়েছি। এখানে না খেললে আমার ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।”
নতুন দলে জায়গা নিয়ে আত্মবিশ্বাসী ছাংতে। তাঁর কথায়, “এই দলে মনবীর, লিস্টনের মতো তারকা রয়েছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই প্রথম একাদশে জায়গা পাকা করতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।” কলকাতা ডার্বি নিয়েও উচ্ছ্বসিত তিনি। ছাংতের বক্তব্য, “ছোটবেলা থেকেই ডার্বি দেখে বড় হয়েছি। মাঠভর্তি সমর্থকদের সামনে এই ম্যাচ খেলতে মুখিয়ে আছি। সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছি, ডার্বি জেতার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। শুধু ডার্বি নয়, এই দল সব ট্রফি জেতার ক্ষমতা রাখে।”
ফুটবল
DURAND CUP 2026: গোল বন্যায় ডুরান্ড অভিযান শুরু নর্থইস্টের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩৫তম ডুরান্ড কাপে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল গত দুই বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বড়োল্যান্ড এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল হুয়ান পেদ্রো বেনালির দল। ইন্দোনেশিয়ার ক্লাব থেকে ফিরে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক আলাদিন আজারাই।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৩) গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন আলাদিন। বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলাদিন। তিন মিনিট পর, ৭১ মিনিটে রিদিম তলাং স্কোরলাইন ৪-০ করেন। ম্যাচের ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আলাদিন। যোগ করা সময়ে (৯০+১) ডায়মন্ড হারবার এফসি থেকে সদ্য যোগ দেওয়া আন্তোনিও ময়ানো অভিষেক ম্যাচেই গোল করে ৬-০ ব্যবধান নিশ্চিত করেন।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নর্থইস্ট ইউনাইটেড। গত দুই মরসুমের চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে স্পষ্ট ছিল শিরোপা ধরে রাখার বার্তা। অন্যদিকে, বড়োল্যান্ড এফসি গোটা ম্যাচেই নর্থইস্টের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি।
ইস্টবেঙ্গল
সেরাদের সম্মানিত করল ভারতসেরা ক্লাব ইস্টবেঙ্গল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ১৯২০ সালে প্রতিষ্ঠার পর ১০৭ বছরে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। সকাল থেকেই ক্লাব তাঁবুতে ছিল উৎসবের আবহ। প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর ক্লাবের পতাকা উত্তোলন ও বিশেষ কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্লাব আধিকারিক, সদস্য ও সমর্থকেরা।সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের প্রধান কোচ আন্তোনিও হাবাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা।
অনুষ্ঠানে সম্মানিত করা হয় গায়ক রূপঙ্কর বাগচি, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রসেনজিতের হাতে ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ তুলে দেন হাবাস। উদ্বোধনী ভাষণে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, “যতই তুফান আসুক, নৌকা ডুবে যাবে, কিন্তু মশাল জ্বলতে থাকবে।” পাশাপাশি হাবাসের নেতৃত্বে আরও ট্রফি জয়ের আশাও প্রকাশ করেন তিনি। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “শুধু আইএসএল নয়, ইস্টবেঙ্গল সব লিগ ও ট্রফি জিতুক।”
এদিন ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তী। তাঁদের আজীবন সদস্যপদও দেয় ক্লাব। সম্মান গ্রহণ করে সঞ্জীব সান্যাল পুরনো স্মৃতির কথা তুলে ধরেন। প্রীতম বলেন, ছোটবেলায় কখনও মাঠে, কখনও রেডিওয় ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন। এরপর তিনি গানও পরিবেশন করেন। এছাড়া জীবনকৃতি সম্মান পান বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আনোয়ার আলি ও সাথী দেবনাথ, সেরা কোচ বিনো জর্জ এবং এমার্জিং প্লেয়ার এডমুন্ড লালরিনডিকা। সব মিলিয়ে লাল-হলুদ আবেগে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল নজরুল মঞ্চ।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
আইএসএল7 days agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
