ফুটবল

FIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দোরগোড়ায় বিশ্বকাপ। অথচ সেই ফিফা বিশ্বকাপে অংশ নিতে গিয়ে বিপাকে পড়তে হল ইরাকের জাতীয় দলকে। শনিবার আমেরিকায় পৌঁছেই পুলিশের হাতে আটক হলেন ইরাকের স্ট্রাইকার আইমেন হোসেন। প্রায় সাত ঘন্টা ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। দীর্ঘ চার দশক পর ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ইরাক। অথচ শুরুতেই এরকম পরিস্থিতিতে পড়তে হবে তা ভাবেনি কেউই। শনিবার আমেরিকায় পৌঁছন হোসেন। শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে আটক করে পুলিশ। এরপর চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। অভিযোগ এই সময়ে তার ফোনটিও খতিয়ে তদন্ত করে আমেরিকার পুলিশ। জেরা শেষ হলে আমেরিকায় প্রবেশের অনুমতি মেলে তার। তবে শুধু স্ট্রাইকার নয় ইরাকের জাতীয় দলের আরো এক সদস্যকেও আটক করে আমেরিকার পুলিশ। দলের চিত্র সাংবাদিক তালাল সালাহকেও একই পরিস্থিতির মুখে পড়তে হয় বলে জানা গেছে। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে লাগাতার জেরা চলে তার। কিন্তু তারপরেও আমেরিকায় প্রবেশের অনুমতিপত্র পাননি তিনি এমনটাই অভিযোগ। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকা বা ইরাকের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আগামী ১১ ই জুন থেকে আমেরিকা মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ আইতে ফ্রান্স সেনেগাল নরওয়ের পাশাপাশি রয়েছে ইরাক। যোগ্যতা অর্জন ম্যাচে তার গোলেই শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে ইরাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version