আইপিএল

IPL 2026: আকাশদীপের পরিবর্ত হিসেবে কাকে দলে নিল নাইট রাইডার্স? বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এবারের আইপিএল শুরু থেকেই সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমেই বিসিসিআইয়ের নির্দেশ মেনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয় এবং পরিবর্তন হিসেবে জিম্বাবোয়ের ব্লেসিং মোজারাবানি যোগ দেন দলে। এবার দল থেকে ছিটকে গেছেন আকাশদীপ। তবে ইতিমধ্যেই সেই সমস্যার সমাধান করে ফেলেছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। আকাশদীপের পরিবর্তে অন্য এক বাঁ হাতি পেশারকে দলে নিতে চলেছে তারা।

সূত্রের খবর চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না আকাশদীপ। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে দ্রুত পিঠের চোট সারিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে তার পরিবর্ত হিসেবে দলে যোগ দিতে চলেছেন বিদর্ভর বাঁ হাতি পেশার সৌরভ দুবে। ২৮ বছরের তরুণ এই ক্রিকেটার এর আগেও আইপিএলে যোগ দিয়েছেন। ২০২২ সালের আইপিএলে ২০ লক্ষ টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নিয়েছিল সৌরভকে। কিন্তু মাঠে নামার সুযোগ হয়নি তার। এবারের আইপিএল নিলাম এর আগে তার নূন্যতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা যদিও কোন দলের সুযোগ পাননি সৌরভ। পরবর্তীকালে আকাশদীপ দল থেকে ছিটকে যাওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্স এ সুযোগ পান তিনি।

প্রসঙ্গত ঘরোয়া ক্রিকেটে সৌরভের পারফরমেন্স বেশ ভালই। বিদর্ভর হয়ে খেলা এই ক্রিকেটার ৮ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৬ টি উইকেট। এর আগে ২০১৯ সালে ভারতের এমার্জিং এশিয়া কাপের দলেও খেলেছেন সৌরভ। নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় তিন ম্যাচ খেলে তার সংগ্রহ ছিল ৭টি উইকেট। মুস্তাফিজুর রহমান চলে যাওয়ায় দলে বাঁ হাতি পেসারের যে শূন্যস্থান তৈরি হয়েছিল সৌরভ দুবে অনেকটাই সেই জায়গাটা পূরণ করে দিতে পারবেন এমনটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে হর্সিত রানার বিকল্প এখনো বেছে নেয়নি কেকেআর। মাথিশা পাথিরানার জন্যও অপেক্ষা করছে শাহরুখের দল। শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্পূর্ণ ফিটের তকমা পেলে তবেই আইপিএলে যোগ দিতে পারবেন পাথিরানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version