ক্রিকেট

সম্মানিত দুই ভারতীয় মহিলা দল

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডে টিম অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হল ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং দৃষ্টিহীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। শনিবার লখনউতে হওয়া এই অনুষ্ঠানে ৪৫টিরও বেশি ক্রীড়া বিভাগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রীড়াবিদদের সম্মান জানানো হয়।
অ্যাওয়ার্ডের মূল আকর্ষণ ছিল ভারতের দুই মহিলা দল যারা নিজের নিজের প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন করেছেন। ২০২৫ সালে প্রথম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারতীয় মহিলা জাতীয় দল। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয়ের নজির গড়ে ভারতীয় মেয়েরা। অন্যদিকে দৃষ্টিহীন ভারতীয় মহিলা দলও এক অনন্য সাফল্য অর্জন করে। উদ্বোধনী দৃষ্টিহীন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে তারা। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে প্রথমবারেই শিরোপা নিজেদের করে নেয় ভারতীয় মহিলা বাহিনী। এই পুরস্কারে বিজয়ীদের নির্বাচন করেন দেশের কিংবদন্তি ক্রীড়াবিদদের নিয়ে গঠিত জুরি বোর্ড। জুরির দলে ছিলেন অভিনব বিন্দ্রা,পি.আর সৃজেশ,মিতালি রাজ, অচিন্ত সারাত কমল,লিয়েন্ডার পেজ এবং দেবেন্দ্র ঝাঝারিয়া।
তাদের অভিজ্ঞতা ও বিচারেই দেশের ক্রীড়া বর্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখা পারফরম্যান্সগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version