আন্তর্জাতিক ক্রিকেট
বিফলে তিলকের শতরান, লড়েও হার ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দোহায় আয়োজিত এসিসি মেনস রাইজিং স্টার এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার ভারতের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এ দল। ৪৯.২ ওভার ব্যাট করে ৩১৩ রান তোলে পাকিস্তান। জবাবে মাত্র ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ৪৮ রানে জয় পায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন পাকিস্তানের দুই ওপেনার শামিল হুসেন (৩৩) এবং মাজ সাদাকাত (৫৯)। হাসান নাওয়াজ ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৫৬ রান করেন ফারহান ইউসুফ। বাকিরা বড় রান করতে না পারলেও, ভারতের জন্য বড় লক্ষ্যমাত্রা স্থির করে পাকিস্তান। ভারতের হয়ে ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, প্রিন্স যাদব, সুরাংশ শেজ এবং ভিপ্রাজ নিগম। একটি উইকেট আয়ুষ বাদোনির ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারতীয় এ দল। মাত্র ১১ রানে আউট হন বৈভব সূর্যবংশী। বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করলেও ৪২ বলে ৭০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অভিষেক শর্মা। খাতা খুলতে পারেননি আয়ুষ বাদোনি। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে ম্যাচে ফেরার লড়াই শুরু করেন অধিনায়ক তিলক বর্মা। তবে ৫৬ রান করে আউট হন শাহবাজ। শেষ পর্যন্ত লড়াই করলেও দলকে জেতাতে পারলেন না তিলক বর্মা।
