আন্তর্জাতিক ক্রিকেট

ইডেনে ফের ‘রো-কো’ জুটির প্রত্যাবর্তন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ভারতের ঘরের মাটিতে আন্তর্জাতিক মরশুমের সূচি ঘোষণা করল বিসিসিআই। ২০২৬-২৭ মরশুমে মোট ৪টি দেশের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে ভারত। সব মিলিয়ে ১৭টি শহরে অনুষ্ঠিত হবে ২২টি আন্তর্জাতিক ম্যাচ, ফলে দেশের নানা প্রান্তের দর্শকরা সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট উপভোগের সুযোগ পাবেন।

সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে একদিনের ম্যাচের সিরিজ। তিনটি একদিনের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরম, গুয়াহাটি ও নিউ চণ্ডীগড়ে। এরপর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে লখনউ, রাঁচি, ইন্দোর, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে। ডিসেম্বরে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। তিনটি করে একদিনের ও টি-২০ ম্যাচ নিয়ে এই সিরিজ অনুষ্ঠিত হবে। একদিনের ম্যাচগুলি হবে দিল্লি, বেঙ্গালুরু ও আহমেদাবাদে, আর টি-২০ ম্যাচের আয়োজন করা হবে রাজকোট, কটক ও পুনেতে। জানুয়ারি ২০২৭-এ জিম্বাবোয়ে খেলতে আসবে ভারতে। নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনায় মেতে উঠবে শহর কলকাতা। সেই সিরিজেরই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা হবে ইডেন গার্ডেন্সে। ৩ জানুয়ারি ঐতিহ্যবাহী ইডেনে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ খেলা হবে হায়দ্রাবাদ ও মুম্বইতে।

সবশেষে থাকছে মরসুমের প্রধান আকর্ষণ বর্ডার-গাভাস্কার ট্রফি। ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version