ক্রিকেট

ICC T20 World Cup: ভারতের বিরুদ্ধে হার, নকভিকে নিশানা শোয়েব আখতারের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার রাতে কলোম্বো প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয় স্বীকার করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের পর মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। এবার দলে একাধিক পরিবর্তনের দাবি তুলেছেন তিনি। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির উপরেও বিরক্তি প্রকাশ করেছেন শোয়েব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সুযোগ থাকলে আমি এখনই শাহীন, বাবর ও শাদাবদের মত ক্রিকেটারদের দল থেকে সরিয়ে দিতাম। যারা বড় ম্যাচে পারফর্ম করতে পারে না, তাদের বারবার সুযোগ দিয়ে কী লাভ?”

অন্যদিকে পাক বোর্ড প্রধান নকভিকে নিশানা করে আখতার বলেন, “যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে বসে আছে। এভাবে কোনও দল চলে না। অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।” মহসিন নকভির তীব্র সমালোচনা করে “অযোগ্য” এবং “জাহিল” শব্দের প্রয়োগ করেন। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে বিস্তর নাটক করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপরেও দলের এমন পারফরম্যান্স ক্রিকেট মহলে হাসির খোরাক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version