ক্রিকেট
ট্রফি জয়ের ধারাবাহিকতা নিয়ে আশাবাদী রোহিত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের আইসিসি ট্রফি জয়ের ধারাকে “শুধু শুরু” বলেই মনে করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শনিবার মুম্বইয়ে তিনি দুই দলকেই অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রমই এই সাফল্যের আসল চাবিকাঠি।গত ৮ মার্চ আহমেদাবাদে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তৃতীয়বারের মতো শিরোপা পায় ভারত, যা টানা দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের নজির। তার চার মাস আগে নবি মুম্বইয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার আইসিসি মহিলা বিশ্বকাপ জেতে ভারতীয় দল। রোহিত বলেন, “পুরুষ ও মহিলা, দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। এই ছন্দ যেন ভবিষ্যতেও বজায় থাকে, সেটাই আমাদের আশা।”উল্লেখ্য, এই ধারার সূচনা হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের মাধ্যমে। সেই টুর্নামেন্টে অধিনায়ক ছিলেন রোহিত। পরে তাঁর নেতৃত্বেই ২০২৫ সালে ভারত জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়াও ভারতের অনূর্ধ্ব-১৯ পুরুষ ও মহিলা দলও সাম্প্রতিক বিশ্বকাপ জিতেছে। গত মাসে জিম্বাবোয়েতে আয়ুষ মাত্রের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ পুরুষ দল বিশ্বকাপ জেতে। ২০২৫ সালে মালয়েশিয়ায় নিকি প্রসাদের নেতৃত্বে বিশ্বকাপ জেতে অনূর্ধ্ব-১৯ মহিলা দলও।ভারতের সামনে পরবর্তী আইসিসি প্রতিযোগিতা মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১২ জুন শুরু হতে চলা এই টুর্নামেন্টে গ্রুপ ১-এ ভারত রয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে।
