আইপিএল

গম্ভীরকে লোভনীয় প্রস্তাব রাজস্থান রয়্যালসের। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি জাতীয় দলের হেড কোচের পদ ছাড়ছেন গৌতম গম্ভীর? এমনটাই জল্পনা তৈরি হয়েছে ক্রিকেট মহলে। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে গম্ভীরকে তিনটি লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। কী সেই প্রস্তাব? একই সঙ্গে দলের মেন্টর, সিইও এবং মালিকানার অংশীদার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। এর আগে লখনউ সুপার জায়ান্ট এবং কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব সামলেছেন গৌতম গম্ভীর। এবার রাজস্থান রয়্যালসের প্রস্তাব বেশ লোভনীয়।

সম্প্রতি ভারতীয় দলের হেড কোচ হিসাবে গম্ভীরের পারফরম্যান্স গ্রাফ মোটেই ভাল নয়। ইতিমধ্যেই ক্রিকেট মহলে তাকে সরানোর দাবি উঠেছিল। যদিও ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। সেই চুক্তি শেষ না হলে, একই সঙ্গে দুটি দলের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। সেক্ষেত্রে স্বার্থ সংঘাতের প্রশ্ন উঠতে পারে। যদিও সূত্র মারফত খবর, ২০২৮ অলিম্পিকে অংশ নিয়ে দেশকে মেডেল এনে দিতে চান গম্ভীর। এখন দেখার রাজস্থান রয়্যালসের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে, জাতীয় দলের সঙ্গে কতদিন থাকেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version