আন্তর্জাতিক ক্রিকেট

ছক্কার রেকর্ড নয় ধারাবাহিকতাই লক্ষ্য পন্থের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ছক্কা হাঁকানোর তালিকায় টেস্ট ক্রিকেটে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। পেরিয়ে গিয়েছেন ব্রেন্ডন ম্যাকালামকেও। তবু ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের প্রয়োজনে ধারাবাহিক পারফরম্যান্সকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৩ বলে ১২৮ রানের ইনিংস খেলার পর নিজের লক্ষ্য স্পষ্ট করলেন ভারতীয় উইকেটকিপার।

এই ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—চারটি দেশেই টেস্ট শতরান করা প্রথম ভারতীয় উইকেটকিপার হলেন পন্থ। তাঁর কথায়, “ছোটবেলায় অবশ্যই অনেক ছক্কা মারার লক্ষ্য থাকত। কিন্তু এখন কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে আর সেটা ভাবি না। আমি শুধু আরও ধারাবাহিক হতে চাই এবং যেখানেই খেলি, দলের জন্য প্রভাব ফেলতে চাই।” ফিটনেসের সমস্যায় সিরিজের আগে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন পন্থ। ফলে নিউজ়িল্যান্ডের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য সতীর্থদের মতো পর্যাপ্ত সময় পাননি। তবু কঠিন পরিস্থিতিতে উইকেটে টিকে থাকার উপর জোর দিয়েছিলেন তিনি। পন্থ বলেন, “নিউজিল্যান্ড এমন একটা জায়গা, যেখানে আমি শতরান করতে চেয়েছিলাম। এই ধরনের উইকেটে ধৈর্য ধরে যতক্ষণ সম্ভব ক্রিজে টিকেথাকতে এবং দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম।”

শতরান পূর্ণ করেন ছক্কা মেরেই। তবে অতীতে এই তাড়াহুড়োর জন্য অনেক শতরান হাতছাড়া হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। এবার ধৈর্য ধরে সঠিক সুযোগ বেছে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে প্রতিদিন একই রকম উইকেট পাওয়া যায় না, তাই কঠিন পরিস্থিতিতেও এই ইনিংস উপভোগ করেছেন জানালেন পন্থ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version