আন্তর্জাতিক ক্রিকেট

৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে প্রত্যেক পাকিস্তান প্লেয়ারদের, কড়া পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ‘যত কাণ্ড পাকিস্তানে’—এই নামে নতুন গল্প লেখা যেতেই পারে। টি-২০ বিশ্বকাপে সুপার এইট থেকে ছিটকে যাওয়ার পর অভিনব শাস্তির পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একের পর এক ব্যর্থতায় কার্যত ক্ষুব্ধ বোর্ড। তাই প্রত্যেক ক্রিকেটারের ওপর ৫০ লক্ষ টাকার জরিমানা চাপিয়েছে তারা।শুধু টুর্নামেন্টে ব্যর্থতাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধেও বারবার হারের মুখ দেখতে হচ্ছে পাকিস্তানকে। হয়েত সেটাই মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাথারা। তাই এই কড়া শাস্তির ঘোষণা। পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ এর মতে , ভারতের কাছে হারার পরই কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কর্তারা। তবে অপেক্ষা ছিল—সালমান আলী আগা-র নেতৃত্বে দল সেমিফাইনালে পৌঁছাতে পারে কি না। সেমিফাইনালে উঠতে পারলে হয়তো শাস্তি মুকুব করা হতো। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়তেই হচ্ছে শাহিন শাহ আফ্রিদি-দের।শুধু আর্থিক জরিমানাই নয়, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে স্থায়ীভাবে দল থেকে বাদ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর। দলের ওপেনার ফারহান ছাড়া বাকিদের ওপরই দায় চাপিয়েছেন অধিনায়ক সালমান। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ও বোলিংই দলকে সমস্যায় ফেলেছে।বোর্ডের কর্তাদের মতে, দল জিতলে যেমন পুরস্কারের ঘোষণা করা হয়, তেমনই হারলে তার দায়ও নিতে হবে ক্রিকেটারদের। সেই দায়েরই মূল্য দিতে হচ্ছে পাকিস্তান দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version