Connect with us

IPL 2026: হিংগে-শাকিবের আগুনে পুড়ল রাজস্থান, বড় জয় হায়দ্রাবাদের

রে স্পোর্টজের প্রতিবেদন: এলেন, দেখলেন, জয় করলেন—প্রফুল হিংগে ও শাকিব হোসেনের আগুনঝরা বোলিংয়ে এমনই দাপট দেখাল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজেদের ঘরের মাঠে রাজস্থানকে ৫৭ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দ্রাবাদ। জোফ্রা আর্চারের প্রথম বলেই শূন্য রানে ফেরেন অভিষেক শর্মা। তবে সেই ধাক্কা সামলে ইনিংস গড়েন ঈশান কিষাণ ও ট্রাভিস হেড। হেড ১৮ রানে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন ঈশান। ৮টি চার ও ৬টি ছয়ে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। হেনরিক ক্লাসেন ৪০, রেড্ডি ২৮ ও সালিল অরোরা ১৮ রান যোগ করায় ২০ ওভারে ২১৭ রানের বড় স্কোর দাঁড় করায় হায়দ্রাবাদ।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে রাজস্থান। আইপিএলে অভিষেক ম্যাচেই আগুন ঝরান প্রফুল হিংগে। প্রথম ওভারেই বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল ও পিটরিয়াসকে শূন্য রানে ফেরান তিনি। পরের ওভারে শাকিব হোসেন ১ রানে ফেরান যশস্বী জয়সওয়ালকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে রিয়ান পরাগকেও আউট করে রাজস্থানের মেরুদণ্ড ভেঙে দেন প্রফুল।

৯ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। যদিও ফেরেরা (৬৯) ও জাদেজা (৪৫) কিছুটা লড়াই করেন, তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শাকিবও ৪টি উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান।

এই জয়ে রাজস্থানের জয়রথে ছেদ পড়ল, আর দ্বিতীয় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়াল হায়দ্রাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা