আইপিএল

IPL/2026: ডেভিড ঝড়ে ছারখার চেন্নাই

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চেন্নাই।তবে শুরুটা একেবারেই ভালো হয়নি বেঙ্গালুরুর। ১৮ বলে ২৮ রান করে ফিরতে হয় বিরাট কোহলিকে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টিম ডেভিড। মাত্র ২৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অন্যদিকে অধিনায়ক রজত পতিদার ৪৮ রানে অপরাজিত থেকে ইনিংসকে মজবুত করেন। তাদের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রানের বিশাল স্কোর তোলে আরসিবি।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারেই ৭ রান করে আউট হন রুতুরাজ গায়কোয়াড়, তাকে ফেরান জেকব ডাফি। পরের ওভারেই মাত্র ১ রান করে ফিরে যান আয়ুষ মাহত্রে। শুরুতেই ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন সরফরাজ খান, ৫০ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন তিনি।তবে সরফরাজ আউট হতেই ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ। শেষদিকে লন প্রশান্ত বীর (৪৩) এবং জেমি ওভার্টন (৩৭) কিছুটা লড়াই চালালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০৭ রানেই থেমে যায় সিএসকের ইনিংস।ফলে ৪৩ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং আত্মবিশ্বাস বাড়িয়ে এগিয়ে চলল টুর্নামেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version