আইপিএল

IPL 2026: পিছোতে পারে আইপিএল! কিন্তু কেন? বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা দেশের কোটি টাকার ফ্র‍্যাঞ্চাইজি লিগ আইপিএল। কিন্তু হঠাৎই শোনা যাচ্ছে পিছিয়ে যেতে পারে, দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? চলতি বছরে পশ্চিম্বঙ্গ, তামিলনাড়ু ও অসমে ভোট রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন। সিএসকে-এর ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়াম। রাজস্থান রয়্যালসের বেশ কিছু ম্যাচ গুয়াহাটিতে হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণেই আসন্ন আইপিএলের সূচি ঘোষণা করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মধ্যে শোনা যাচ্ছে, ২৬ মার্চের পরিবর্তে ২৮ মার্চ শুরু হবে আইপিএল। যদিও আইপিএল গভর্নিং কমিটির পক্ষ থেকে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version