আইপিএল

IPL 2026: সতীর্থের জন্য নতুন ভূমিকায় বিরাট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সতীর্থকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকেন বিরাট কোহলি। আর এবারও সেরকমই এক ছবি প্রকাশ্যে এলো বেঙ্গালুরুর অনুশীলনে। দেখা গেল ফিল সল্টকে সাহায্য করছেন বিরাট। তবে চমকটা অন্য জায়গায়।

একেবারেই আলাদা ভূমিকায় ধরা দিলেন বিরাট। ব্যাট ছেড়ে হাতে তুলে নিলেন বল। সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই ফিল সল্ট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ইনিংস খেলে করেছেন মাত্র ১৩০ রান। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য আগাগোড়াই খুব লাভজনক প্রমাণিত হয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে ফিল বিরাট জুটি ভুগিয়েছে অনেক দলকেই। শুরু থেকেই একদিকে যেমন আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন ফিল, অন্যদিকে তেমনি উইকেট ধরে রাখেন বিরাট। আর দুজনের এই স্ট্র্যাটেজিতেই দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে অবশেষে ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু। একসাথে ১৩ ইনিংস খেলে দুজনের ঝুলিতে রয়েছে ৫৬৫ রানের পার্টনারশিপ। এর মধ্যে সবথেকে বিধ্বংসী ইনিংসটি ছিল কলকাতার নাইট রাইডার্স এর বিরুদ্ধে। যেখানে মাত্র ৮.৩ ওভার খেলে ৯৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন দুজনে। যথাক্রমে ৩১ বলে ৫৬ এবং ৩৬ বলে ৫৯* রান করেছিলেন ফিল ও বিরাট। ২০২৫ এর আইপিএল জেতার পিছনেও ফিলের অবদান ছিল অনস্বীকার্য।

আরসিবির হয়ে মাত্র ১৩ ইনিংস খেলে করেছিলেন ৪০৩ রান, স্ট্রাইক রেট ১৭৫.৯৮। এর মধ্যে ছিল দুর্দান্ত চারটি অর্ধশত রান। অন্যদিকে ১৫ ম্যাচ খেলে ৬৫৭ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ৫৪.৭৫। সূত্রের খবর ২০২৬ টি ২০ বিশ্বকাপে চেনা ছন্দের ধারেকাছে না থাকলেও নিজের সতীর্থর পাশে দাঁড়িয়েছেন বিরাট কোহলি।

এমনকি বেঙ্গালুরু দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবট মনে করেন এই আইপিএলই হতে পারে ফিলের ঘুরে দাঁড়ানোর অন্যতম সুযোগ। আর তাই মরসুম শুরুর আগেই অনুশীলনে ফিলকে সাহায্য করতে দেখা গেল বিরাটকে। প্রসঙ্গত আগামী ২৮ শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version