আইপিএল

IPL 2026: প্রকাশিত হলো আইপিএলের সম্পূর্ণ সূচি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৬ মরশুমকে ঘিরে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্পূর্ণ গ্রুপ পর্বের সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রথমে সীমিত সংখ্যক ম্যাচের তালিকা সামনে এলেও দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন থাকায় বাকি সূচি প্রকাশে দেরি হয়েছিল। সমস্ত জট কাটিয়ে প্রকাশ করা হল এবার পুরো সূচি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ, ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।প্রথম দফাতেই কেকেআরের সামনে ঘরের মাঠে শক্ত চ্যালেঞ্জ রয়েছে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেনে টানা তিনটি ম্যাচ খেলবে নাইট শিবির।এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে অ্যাওয়ে লড়াই। ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকে নামবে কেকেআর, এরপর ১৭ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে ম্যাচ। ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আবার ঘরের মাঠে ফিরবে তারা।মে মাসে সূচি আরও কঠিন হতে চলেছে নাইটদের। ৩ মে হায়দরাবাদ, ৮ মে দিল্লি এবং ১৩ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কেকেআরকে। এরপর নিজেদের মাঠে শেষ তিনটি ম্যাচে ১৬ মে গুজরাত টাইটান্স, ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।সব মিলিয়ে, ব্যস্ত সূচি, ঘরের সমর্থন এবং কঠিন অ্যাওয়ে ম্যাচ—সবকিছু মিলিয়ে কেকেআরের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জে ভরা একটি মরশুমের। এখন দেখার, এই সূচিকে কাজে লাগিয়ে তারা কতটা সফলতা অর্জন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version