আইপিএল

IPL 2026: শামির আগুনে বোলিংয়ে জয়ের স্বাদ লখনউয়ের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে লখনউ, যার বড় অবদান মহম্মদ শামির শুরুর স্পেল। ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দেন তিনি।লখনউয়ের শৃঙ্খলিত বোলিংয়ের সামনে কখনওই বড় রান তোলার সুযোগ পায়নি হায়দ্রাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। মাঝের ওভারে নিয়মিত উইকেট হারানোই তাদের বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।১৫৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল লখনউ। তবে পঞ্চম ওভারেই প্রথম ধাক্কা খায় তারা, ১৪ রান করে আউট হন মিচেল মার্শ। এরপর ৪৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এইডেন মার্করাম, যা দলের ভিত মজবুত করে।এরপরই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ঋষভ পন্থ। সমালোচনার জবাব দিয়ে দুরন্ত ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় লখনউ।শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে লখনউ সুপার জায়ান্টস, এবং টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version