রে স্পোর্টজের ওয়েবডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে চলতি আইপিএলে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল নাইট শিবির। এই জয়ের নায়ক নিঃসন্দেহে রিঙ্কু সিং, সঠিক সময়ে তিনি ফিরে পেলেন নিজের ব্যাটিং ছন্দ।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল রাজস্থান। যশস্বী জয়সওয়াল(৩৯)ও বৈভব সূর্যবংশীর(৪৬)জুটিতে দ্রুত রান উঠে পাওয়ার প্লেতে। বৈভবের উইকেট শিকার করেন বরুন চক্রবর্তী। সুনীল আউট করেন জয়সওয়াল কে। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৫ রানেই থামে রাজস্থান। তিনটি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং কার্তিক ত্যাগী।
১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি কেকেআরের। দুই ওপেনার রাহানে এবং শেফার্ড ০ রানে ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় দল। তবে মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়েন ক্যামেরুন গ্রিন ও পাওয়েল। এর পর দলের জয়ের পুর কৃতিত্বের দাবি রিঙ্কু সিংএর। ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জেতান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন অনুকূল রয়(২৯)।
শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কেকেআর।
এই জয় শুধু দুই পয়েন্টই এনে দিল না, দলের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিল। এখন দেখার, এই ছন্দ ধরে রেখে পরের ম্যাচগুলোতেও নাইটরা একইভাবে লড়াই চালিয়ে যেতে পারে কি না।
