আইপিএল
IPL 2026: বর্ষাপাড়ায় মুম্বইকে হারিয়ে শীর্ষে রাজস্থান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৭ রানে হারাল রাজস্থান রয়্যালস। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১১ ওভারে, যেখানে টসে হেরে আগে ব্যাট করে রাজস্থান তোলে ৩ উইকেটে ১৫০ রান।ওপেনিং জুটিতে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী (১৪ বলে ৩৯) ও যশস্বী জয়সওয়াল। শেষ পর্যন্ত ৩২ বলে অপরাজিত ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন যশস্বী। রিয়ান পরাগ ২০ রান যোগ করেন।১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া দ্রুত আউট হয়ে যান। তিলক বর্মা (১৪), নমন ধীর (২১) ও রাদারফোর্ড (২৫) চেষ্টা করলেও ১১ ওভারে ১২৩ রানে থামে দল।রাজস্থানের হয়ে রবি বিষ্ণোই, নান্দ্রে বার্গার ও সন্দীপ শর্মা দুটি করে উইকেট নেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান, আর টানা দুই হারে চাপে মুম্বই শিবির।
