আইপিএল

IPL 2026: রাহুলের ব্যর্থতার দিনে, দিল্লীর নতুন নায়ক সামির রিজভি

Published

on

মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় পেল দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে আজ অধিনায়কত্ব করেন সূর্যকুমার যাদব। সামির রিজভির ৯০ রানের ইনিংসে ভর করে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি। প্রথম ম্যাচের পর আজও ব্যর্থ লোকেশ রাহুল। তবে মুম্বইয়ের হয়ে রানে ফিরলেন সূর্যকুমার যাদব।

টসে জিতে দিল্লি প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। মুম্বইয়ের হয়ে আগের ম্যাচের মতোই ভালো শুরু করেন রোহিত শর্মা (৩৬)। তবে রান পাননি রিকেলটন (৯) এবং তিলক বর্মা (০)। নিজের প্রথম ওভারেই এই দুই ব্যাটারের উইকেট নেন মুকেশ কুমার। এরপর দলের দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার যাদব, ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান তোলে মুম্বই।

জবাবে লোকেশ রাহুল ব্যর্থ হলেও দিল্লির হয়ে দুর্দান্ত শুরু করেন নিশাঙ্কা। ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দলের দায়িত্ব একাই কাঁধে তুলে নেন সামির রিজভি। ৭টি ছয় ও ৭টি চারে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলে দলের জয়ের পথ সহজ করে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version