আইপিএল

IPL 2026: প্রতিপক্ষের শহরেই কেকেআরের ফ্যান শো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন আইপিএল ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে যোগসূত্র আরও মজবুত করতে চেন্নাইয়ে বিশেষ ফ্যান মিট-আপ আয়োজন করল কলকাতা নাইট রাইডার্স। রবিবার আইটিসি গ্র্যান্ড চোলায় আয়োজিত এই অনুষ্ঠানে শহরের কেকেআর সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বিভিন্ন মজার খেলা ও ইন্টারঅ্যাকটিভ কার্যকলাপের মধ্য দিয়ে জমে ওঠে আসর। প্রিয় দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সমর্থকরাও। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেকেআর ব্যাটার রাহুল ত্রিপাঠীর উপস্থিতি। ভক্তদের সঙ্গে কথা বলা, ছবি তোলা,সব মিলিয়ে সন্ধেটিকে আরও স্মরণীয় করে তোলেন তিনি।

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ত্রিপাঠী বলেন, “চেন্নাইয়ে কেকেআর সমর্থকদের ভালোবাসা ও উচ্ছ্বাস সত্যিই অসাধারণ। ঘরের মাঠের বাইরে থেকেও এই সমর্থন আমাদের ঘরের মতো অনুভূতি দেয়। আজ তাদের সঙ্গে সময় কাটানো খুবই বিশেষ অভিজ্ঞতা। আশা করি, আগামী ম্যাচে তাদের আনন্দ দেওয়ার মতো পারফরম্যান্স করতে পারব।”

আগামী ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই আয়োজন দল ও সমর্থকদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করল বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version