আইপিএল

IPL 2026: ২৮ মার্চ থেকেই শুরু হতে পারে আইপিএল, সূচি ঘোষণার অপেক্ষা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমের আইপিএল শুরু হতে পারে আগামী ২৮ মার্চ। যদিও প্রথমে ২৬ মার্চ লিগ শুরুর কথা ছিল, পরে তা দু’দিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মার্চ মাস শুরু হয়ে গেলেও এখনও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়নি। আগামী মাসে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় সূচি ঘোষণায় দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশ না হলে পুরো সূচি ঘোষণা করা কঠিন।
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আগামী দু’-এক দিনের মধ্যেই আইপিএলের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হতে পারে। এরপর ভোটের সময়সূচি সামনে এলে বাকি সূচিও জানানো হবে। এরই মধ্যে বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জানিয়েছে, তাদের সব হোম ম্যাচই চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে। এছাড়া এবারের আইপিএলের দুটি প্লে-অফ এবং ফাইনালও বেঙ্গালুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version