আইপিএল

IPL 2026: চেন্নাই শিবিরে চোটের ছায়া, আইপিএলের বাইরে আয়ুষ মাহত্রে

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: আইপিএলের মাঝপথেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। দলের তরুণ প্রতিভা আয়ুষ মাহত্রে চোটের কারণে ছিটকে গেলেন গোটা টুর্নামেন্ট থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেদিন মাঠে ১৩ বলে ৩০ রানের ইনিংস খেললেও চোট যে বেশ গুরুতর বোঝা যাচ্ছিল তার চলাফেরা দেখেই।
এবারের আইপিএলে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন ১৮ বছরের এই ব্যাটার। তিন নম্বর পজিশনে নেমে ধারাবাহিকভাবে রান এনে দলের ভরসা হয়ে উঠছিলেন তিনি। মাত্র ছয় ম্যাচেই ২০০-র বেশি রান করে ইতিমধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন আয়ুষ। হায়দ্রাবাদের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলতে গিয়েই বিপত্তি। দ্রুত দ্বিতীয় রান নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তাঁর। যদিও প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাট করতে নামেন, কিন্তু চলাফেরায় অস্বস্তি স্পষ্ট ছিল।
মঙ্গলবার চেন্নাই শিবির আনুষ্ঠানিকভাবে জানায়, “গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে আয়ুষ মাত্রে আইপিএল বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন। আয়ুষের এই চোট সারিয়ে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহের রিহ্যাবের প্রয়োজন হবে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি।”
এই চোটে চেন্নাইয়ের মিডল অর্ডারে যে বড় শূন্যতা তৈরি হল, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই পরিস্থিতি সামাল দিতে কীভাবে নিজেদের পুনর্গঠন করে সিএসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version