আইপিএল

IPL 2026: বুমরাহর চোট নিয়ে জল্পনা, পাশে দাঁড়ালেন মুম্বই কোচ

Published

on

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: আইপিএল ২০২৬ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ করেই বিসিসিআইএর বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সিলেন্সে দেখা গেল জসপ্রীত বুমরাহকে। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, চোটজনিত কোনও বিষয়, নাকি শুধুই নিয়মিত ফিটনেস মূল্যায়ন? প্রশ্ন উঠেছে ক্রিকেটের অন্দরে। বেঙ্গালুরুর এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটি ভারতীয় ক্রিকেটের অন্যতম। সম্প্রতি কেকেআরের পেসার আকাশ দীপও চোটের কারণে এখানেই রিহ্যাব সারছেন। বুমরাহর সাম্প্রতিক উপস্থিতি তাই আরও বেশি করে জল্পনা উস্কে দিচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফরম্যান্সের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। আর তাতেই শুরু হয় জল্পনা। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন , “বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দেওয়া হবে। সেই প্রেক্ষিতে বুমরাহর এই সময়টা নিজের ফিটনেসের উপর জোর দেওয়ার অংশও হতে পারে। প্রতি বছরই আমাদের উদ্দেশ্য থাকে আইপিএল খেতাব ঘরে তোলা। এটা দীর্ঘ মরশুম। আমরা যে ভাবে প্রাক-মরশুম প্রস্তুতি শুরু করি, ঠিক সেই ভাবেই শুরু হয়েছে।” তবে একটি বিষয় পরিষ্কার,আইপিএলে মুম্বইয়ের পরিকল্পনায় বুমরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনিংসের যেকোনো পর্যায়ে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন তিনি। ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে তার ফিটনেস ও প্রস্তুতি নিয়েই এখন সবচেয়ে বেশি নজর থাকবে সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version