আইপিএল

IPL 2026: বিধ্বংসী সল্ট, মুম্বইকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু

Published

on

রে স্পোর্টজের ওয়েব ডেস্ক : বিরাট বনাম রোহিত লড়াইয়ে শেষ হাসি হাসল বেঙ্গালুরু। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইকে ১৮ রানে হারাল তারা। আগের ম্যাচে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল বিরাট কোহলির দল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ৩ নম্বর স্থানে উঠে এল বেঙ্গালুরু।
প্রথমে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন বেঙ্গালুরুর দুই ওপেনার। ৩৬ বলে ৭৬ রান করেন সল্ট, এবং ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন বিরাট। রানগতির এই ধারা এগিয়ে নিয়ে যান পাতিদার, ২০ বলে ৫৩ রান করেন তিনি। ১৬ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন টিম ডেভিড। ২০ ওভার শেষে ২৪০ রানে পৌঁছয় বেঙ্গালুরু।
বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভালো শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি মুম্বইয়ের দুই ওপেনার। ৩৭ রানে আউট হন রিকালটন, আর চোটের কারণে মাঠ ছাড়তে হয় রোহিত শর্মাকে (১৯)। এর পর সূর্য (৩৩), পাণ্ডিয়া (৪০) এবং রাদারফোর্ড (৭১) লড়াই করলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই। ২২২ রানেই থামতে হয় তাদের।
এই হারের ফলে পরপর তিন ম্যাচ হেরে চাপে পড়ে গেল মুম্বাই শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version