ক্রিকেট
ICC T20 WORLD CUP: ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে রেকর্ডের পর রেকর্ড, দেখে নিন একনজরে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতিমধ্যে শেষ হয়েছে। আর সেই দুই সেমিফাইনাল ও সারা প্রতিযোগিতা মিলে তৈরি হয়েছে ঝুড়ি ঝুড়ি রেকর্ড। দেখে নেওয়া যাক কী কী রেকর্ড তৈরী হলো এই দুই সেমিফাইনালে:
১. দলগত সর্বাধিক রান: টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে ইংল্যান্ডের বিরুদ্ধে কড়া ২৫৩ রানই এখন সর্বোচ্চ রেকর্ড। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করতে নেমে ইংল্যান্ডের ২৪৬ রান।
২. ২৫০ রানের গন্ডি পার করলো ভারত: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ২৫০ রানের গন্ডি ৬ বার অতিক্রম করলো ভারত। যা অন্যান্য দলগুলির চেয়ে দ্বিগুন। এমনকি সানরাইজার হায়দ্রাবাদের চেয়েও এগিয়ে ভারত।
৩. চতুর্থ বার ফাইনালে ভারত: টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে ভারত চতুর্থ বার ফাইনাল খেলবে। এর আগে ২০০৭, ২০১৪ ও ২০২৪ সালে ফাইনালে উঠেছিল তারা—যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক।
৪.সর্বাধিক রানের ম্যাচ: ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে মোট রান হয় ৪৯৯। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে সর্বাধিক স্কোর। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে মোট রান উঠেছিল ৪৫৯ রান। সেই রেকর্ডও ভাঙলো ১০ বছর পর।
৫.ব্যক্তিগত সর্বাধিক রান: প্রথম সেমি ফাইনালেই ফিন অ্যালেনের করা ১০০ রান ছিল বিশ্বকাপের নকআউট ম্যাচে করা সর্বাধিক রান। সেটাই দ্বিতীয় সেমিফাইনালে ভেঙে দিলো জেকব বেথেল। ১০৫ রানই এখন বিশ্বকাপের নকআউটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
৬. দ্রুততম সেঞ্চুরি : ৩৩ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুত সেঞ্চুরির রেকর্ড করেন ফিন অ্যালেন এবং দ্বিতীয় দ্রুত সেঞ্চুরির রেকর্ড জেকব বেথেলের, সেঞ্চুরি করতে তিনি ৪৬ বল নেন।
৭. এক ইনিংসে সর্বাধিক ছয় :ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯টা ছক্কা হাঁকায়,যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে এক ইনিংসে সর্বাধিক।
৮. সর্বাধিক ছয় ভারতের: চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের মোট ছক্কার সংখ্যা ৮৮, যা কোনো টি–২০ আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্টে একটি দলের সর্বোচ্চ।
এখানেই শেষ নয়, হাতে এখনো আরেকটা ম্যাচ। সেই ম্যাচ ভারত জিতলে প্রথমবারের মতো কোনো দল পর পর দুবার এই ট্রফি জিতবে। এখন দেখার সেই রেকর্ড ভারত ছুঁতে পারে কিনা।
