আন্তর্জাতিক ক্রিকেট

ICC T20 WORLD CUP: ইডেনে অনিশ্চিত সেমিফাইনাল! কী বলছে অঙ্ক? বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে ইডেন গার্ডেন্সেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল নিউজিল্যান্ড। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর ইডেনে সেমিফাইনাল ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, এদিন নিউজিল্যান্ড জিতলে বিশ্বকাপ থেকে ছিটকে যেত পাকিস্তান। কিন্তু তা হয়নি। ইংল্যান্ডের জয়ে, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা টিকে রয়েছে সলমন আঘাদের। আর হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানের কোনও ম্যাচ ভারতে আয়োজিত হবে না। সেক্ষেত্রে পাকিস্তান শেষ চারে জায়গা পেলে, ইডেনের সেমিফাইনাল ম্যাচটি সরে যাবে শ্রীলঙ্কায়।

অঙ্ক কী বলছে? পাকিস্তানের গ্রুপে তিনটি ম্যাচই জিতেছে ইংল্যান্ড। ফলে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা। নিউজিল্যান্ডের পয়েন্ট ৩। আজ পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন তাদেরও হবে ৩ পয়েন্ট। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারেই নির্বাচিত হবে, কারা যাবেন শেষ চারে। এখন পরিস্থিতি যা, তাতে অনেকটাই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। কারণ তাদের নেট রান রেট ১.৩৯০। পাকিস্তানের রান রেট -০.৪৬১। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে না পারলে সেমিফাইনাল খেলার আশাভঙ্গ হবে পাকিস্তানের। হিসাব বলছে, প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর পরে ব্যাট করলে কাজ আরও কঠিন। মাত্র ১৩.১ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে পাকিস্তানকে। ফলে বলাই যায়, শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াই বেশ কঠিন পাকিস্তানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version