ক্রিকেট

ICC T20 WORLD CUP: অতীতের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফাইনাল জিততেই মরিয়া টিম ইন্ডিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: টি- ২০ বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব। ফাইনালে ভারতের প্রতিপক্ষ মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “দল নির্বাচন থেকে শুরু করে কৌশল নির্ধারণ সবকিছুই তিনি এবং প্রধান কোচ গৌতম গম্ভীর আলোচনা করেই ঠিক করেন। দলের প্রয়োজন ও প্রতিপক্ষের শক্তি–দুর্বলতা বিচার করেই চূড়ান্ত একাদশ গড়া হয় ”

সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স করা সঞ্জু স্যামসনের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন সূর্যকুমার। তাঁর মতে, “দীর্ঘদিন ধরেই দলের জন্য একাগ্রতার সাথে প্রস্তুতি নিচ্ছিলেন সঞ্জু, আর সুযোগ পেয়েই তার প্রতিফলন দেখা গেছে মাঠে। প্রথম তিনে সঞ্জু, ঈশান কিষাণ এবং অভিশেক শর্মার জুটি দলকে শক্ত ভিত দিয়েছে “

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, চাপের মাঝেও শান্ত থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করাই তাঁদের লক্ষ্য। দর্শকে ঠাসা গ্যালারির সামনে খেলাটা কঠিন হলেও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউই শিবির। বুমরাহর সম্বন্ধে প্রশ্ন করা হলে স্যান্টনারের বক্তব্য ” বুমরাহই প্রধান ফ্যাক্টর, ও একাই দুই দলের মধ্যে তফাত গড়ে দিতে পারে ”

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১এ ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় এখনও স্মরণীয় হয়ে আছে। এ বার ঘরের মাঠে সেই স্মৃতি মুছে শিরোপা ধরে রাখাই লক্ষ্য সূর্যকুমারদের। ব্যাট হাতে নতুন ছন্দ এনে দিয়েছেন সঞ্জু স্যামসন, আর বল হাতে ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছেন জসপ্রীত বুমরাহ। সব মিলিয়ে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version