ক্রিকেট

ICC T20 WORLD CUP: আজ ইডেনে অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে, সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছিল ভারত। কিন্তু পরের ম্যাচেই জিম্বাবোয়েকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে সূর্যকুমার যাদবের দল। এবার রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করতে পারলেই, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে ঘরের মাঠে মরণ-বাচন ম্যাচের আগে বেশ কিছু বিষয় ভাবাচ্ছে সূর্যকুমার যাদবদের।

রানে ফিরলেও চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দলকে সেভাবে ভরসা দিতে পারেননি অভিষেক শর্মা। ছন্দে নেই ভারতের মিডল অর্ডার। বোলিং বিভাগেও ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সব খামতি মুছে ফেলে রবিবার জয়ের জন্য ঝাঁপাতে প্রস্তুত ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজে বড় শট খেলার প্লেয়ার রয়েছে। বোলিং বিভাগও বেশ শক্তিশালী। এখন দেখার কলকাতায় ক্রিকেটের নন্দনকাননে শেষ হাসি কার মুখে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version