ক্রিকেট

ICC T20 WORLD CUP: ইডেনেই ‘সপাটে চড়’, স্বপ্নভঙ্গ প্রোটিয়াদের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: গত বছরের শেষের দিকে ইডেনের মাটিতেই টেস্টে ভারতকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের পর ভারতীয় দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রোটিয়া কোচ শুকরি কনরাড। কিন্তু কয়েক মাসের মধ্যেই যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। সেই ইডেনেই ভেঙে গেল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে কার্যত উড়ে গেল প্রোটিয়ারা। ৪৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কিউয়িরা। এত একপেশে সেমিফাইনাল খুব একটা দেখা যায় না। এই হারের পর কনরাড বলেন, “ আমি এই হারটাকে ঠিক ‘চোক’ বলে মনে করি না। বরং এটা তার থেকেও বড় ধাক্কা।”

অধিনায়ক এডেন মার্করামের প্রতিক্রিয়াতেও হতাশার সুর স্পষ্ট। তিনি বলেন, “ মনে হচ্ছে কেউ যেন সপাটে একটা থাপ্পড় মেরেছে। এই হার ব্যাখ্যা করা কঠিন। তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।”

মাস কয়েক আগেই ভারতকে হারিয়ে কনরাড বলেছিলেন, “ ভারতীয়দের পায়ের তলায় রাখতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা।” কিন্তু এ বার সেই ইডেনেই যেন উল্টে গেল চিত্র।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা খেয়ে ফের ‘চোকার্স’ তকমাই যেন ফিরে পেল দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version