ক্রিকেট
ICC T20 WORLD CUP: আফগানিস্তানের জয়, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার আরব আমিরশাহির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তান। হারলেই চতুর্থ দেশ হিসাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চতুর্থ দল হিসাবে বিদায় নিতেন রশিদ খানরা। তবে এদিন আরব আমিরশাহিকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটে যাওয়ার আশা টিকিয়ে রাখল আফগানিস্তান। সেই সঙ্গে শেষ আটে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকাও।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে আরব আমিরশাহি। ৬৮ রান করে শোয়েব খান। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। ৫৩ রান করেন ইব্রাহিম। ৪০ রানে অপরাজিত থাকেন আজমাতুল্লা ওমতজাই। যার সুবাদে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে আফগানিস্তান। এদিন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল রাশিদ খানের দল।
