ক্রিকেট
শূন্যের হ্যাটট্রিক, তবুও বিশ্বের এক নম্বরে অভিষেক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দেখা নেই অভিষেক শর্মার ব্যাটে। শেষ সাত ম্যাচের মধ্যে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে খাতাই খুলতে পারেননি ভারতের তরুণ ওপেনার। শূন্য রানের হ্যাটট্রিক করেও টি-টোয়েন্টি এক নম্বর স্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় নিজের সিংহাসন ধরে রাখলেন তিনি।
অন্যদিকে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’টি অর্ধশতরান করার পুরস্কার পেয়েছেন ঈশান কিষান। সাম্প্রতিক তালিকা অনুযায়ী ১৭ ধাপ উঠে এসে ৮ নম্বরে জায়গা পেয়েছেন তিনি। এছাড়াও চতুর্থ স্থানে রয়েছেন তিলক ভর্মা এবং ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। বোলারদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন বরুন চক্রবর্তী। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব।
