আইপিএল
IPL 2026: ছিটকে গেলেন ধোনি, বড় ধাক্কা চেন্নাই শিবিরে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। গুরুতর চোট নিয়ে ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার সিএসকের পক্ষ থেকে সরকারিভাবে ধোনির চোটের খবর প্রকাশ্যে আনা হয়েছে। সূত্রের খবর, কাফ মাসেলে চোট পেয়ে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে বলাই যায়, আইপিএলের প্রাথমিক পর্বে মাঠে নামতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে দায়িত্ব সামলাতে হবে সঞ্জু স্যামসনকে।
