ক্রিকেট

জরিমানা ধোনির, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল শুরু হতে আর দেরি নেই। অথচ সেই আইপিএলের প্রস্তুতি নেওয়ার আগেই বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়ে পড়ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি রাঁচিতে ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে তাকে। এর আগে সরকারি জমি অপব্যবহারের জন্য নিশানা করা হয়েছিল এই ধোনিকেই। বাইক চালাতে মাহি কতটা ভালবাসেন সে কথা প্রায় সকলেরই জানা। তবে এবার নিজেরই বাড়ির সামনের সিগনালে ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানার মুখে পড়তে হলো তাকে। জানা গেছে ওই সিগনালে থাকা গতিমাপক যন্ত্রের তথ্য অনুযায়ী নির্দিষ্ট গতির থেকে বেশি গতিতে বাইক চালাচ্ছিলেন ধোনি। ফলে অনলাইনে তাকে জরিমানা করা হয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্ট এর ১৮৩ নম্বর ধারা অনুযায়ী ১০০০ টাকা জরিমানা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। কিছুদিন আগেই জমি বিতর্কে জড়িয়ে ছিল তার নাম। ঝাড়খণ্ড হাউসিং বোর্ডের পক্ষ থেকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছিল তাকে। সূত্রের খবর সরকারের পক্ষ থেকে এই জমি দেওয়া হয়েছিল বসতি করার কারণে কিন্তু তার পরিবর্তে এখানে ব্যবসায়িক কারণে ব্যবহৃত হয়েছে এই জমি। এখানে যে বাড়ি রয়েছে সেখানে থাকেন না ধোনি নিজে। তদন্তকারীরা জানিয়েছেন এই জমিতে গড়ে উঠেছে চিকিৎসা কেন্দ্র যা ব্যবহৃত হচ্ছে ব্যবসায়িক কারণে। তদন্তে তা সঠিক প্রমাণ হলে জমির মালিকানাও বাতিল হতে পারে। যদিও বর্তমানে এসব কিছু নিয়েই মাথা ঘামাচ্ছেন না ক্যাপ্টেন কুল। সামনের আইপিএলে নিজের সেরাটুকু দেওয়াই এখন তার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version