ক্রিকেট
ধারাবাহিক ব্যর্থতা, তবুও শীর্ষ স্থান ধরে রাখলেন অভিষেক শর্মা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্য করার হ্যাটট্রিক করেছেন, এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অভিষেক শর্মা। তবুও জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামার আগে জোড়া সুখবর পেল টিম ইন্ডিয়া। সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান বজায় রেখেছেন অভিষেক শর্মা। পাশাপাশি, প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ঈশান কিষান। তিনি তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই ব্যাটার এ বারের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে মোট রানে সূর্যকুমার যাদবের পরেই রয়েছেন।
