ক্রিকেট

আইনি জটিলতায় জড়ালেন ডেভিড ওয়ার্নার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন। গত সপ্তাহান্তে সিডনিতে পুলিশের নিয়মিত র‌্যান্ডম ব্রেথ টেস্টিং চলাকালীন তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, রবিবার একটি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার। সেই সময় একটি পরীক্ষাকেন্দ্রের কিছুটা আগেই গাড়িটি হঠাৎ থেমে যায় এবং পার্ক করা হয়। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাকে আটক করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হলে মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে তার বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিংক-ড্রাইভিং’-এর অভিযোগ দায়ের করা হয়। অস্ট্রেলিয়ার আইনে এই ধরনের অপরাধ গুরুতর বলে বিবেচিত হয় এবং দোষ প্রমাণিত হলে শাস্তির বিধান রয়েছে।আগামী ৭ মে এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওয়ার্নারকে। ঘটনার জেরে ক্রীড়ামহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ওয়ার্নারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version