আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপ চলাকালীন নিষিদ্ধ মাদক সেবনে অভিযুক্ত ক্রিকেটার, বিপাকে পাকিস্তান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এবার বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন পাকিস্তানের ক্রিকেটার। শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজের বিরুদ্ধে। অভিযোগের গুরুত্ব বিচার করে আগামী দিনে হয়তো দীর্ঘ সময়ের জন্য নির্বাচিত হতে পারেন তিনি।

সূত্রের খবর পাকিস্তানের ডোপ বিরোধী সংস্থার প্রতিষ্ঠাতা ওয়াকার আহমেদ ইতিমধ্যেই জানিয়েছেন গুরুতর অপরাধ নিষিদ্ধ মাদক সেবন। “প্রতিযোগিতার বাইরে এই মাদক সেবনে কোন অসুবিধে নেই। কিন্তু প্রতিযোগিতা চলাকালীন এই নিষিদ্ধ মাদক সেবন করলে ছয় মাসের জন্য নির্বাসিত হতে পারেন ক্রিকেটাররা।” আইসিসি থেকে ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ঘটনার গুরুত্ব খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল বোর্ড একটি তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে আইসিসির কাছে। আরো খতিয়ে তদন্ত করবে বোর্ড নিজে। তারপর সেই রিপোর্টও জমা পড়বে। আর তার ভিত্তিতেই নওয়াজের ভাগ্য নির্ধারিত হবে।

প্রসঙ্গত বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের অলরাউন্ডারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর সেই নমুনাতেই মিলেছে মাদকের উপস্থিতি। তবে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে শুধুই যে বড় শাস্তির মুখে পড়বেন নওয়াজ তাই নয়, পাশাপাশি বিশ্ব ক্রিকেট মহলে একঘরে হয়ে যাবে পাকিস্তানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version