আইপিএল

IPL 2026: আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলতে পারে বাংলাদেশ, বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিসিসিআইয়ের নির্দেশ মেনে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে হয়তো সরেও আসতে পারে তারা, এমনটাই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নতুন সরকার।

বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনেই ইচ্ছুক তারা। “ঈদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। সবকিছু আলোচনা করে আমাদের বুঝতে হবে কেন আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। তাছাড়া ক্রীড়াক্ষেত্রে রাজনীতি ঢোকানো ঠিক নয়। তবে সবটা আলোচনা না করলে ছবিটা স্পষ্ট হবে না” বলেন তিনি।

প্রসঙ্গত এবারের আইপিএল নিলামে মোট ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। আর এই ঘটনার পরেই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার করা হবে না এমনটা জানানো হয়েছিল সে দেশের সরকারের পক্ষ থেকে। এমনকি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপও বয়কট করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সম্প্রতি বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পর থেকে এই ছবিটা অনেকটাই পাল্টেছে। ভারতের সঙ্গে আবারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছে সে দেশের নতুন সরকার। এখন দেখার আগামী ২৮ শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের সম্প্রচারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা সত্যিই তুলে নেওয়া হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version