ক্রিকেট

BT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বেঙ্গল টি-টোয়েন্টি লিগের তৃতীয় সংস্করণের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল নবাগত নভাস রয়্যালস পুরুলিয়া। শুক্রবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আদামাস হাওড়া ওয়ারিয়র্সকে ৪ রানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিল তারা।টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে নভাস রয়্যালস পুরুলিয়া। দলের ইনিংসের মূল ভরসা ছিলেন যুবরাজ দীপক কেশওয়ানি। ৩৮ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজাতে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি বাউন্ডারি হাঁকান শেষের দিকে। তাঁকে ভালো সঙ্গ দেন অঙ্কুর পাল। ২৫ বলে ৩৩ রান করেন তিনি। শেষ দিকে দ্রুত রান তুলে দলের স্কোরকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন প্রদীপ্ত প্রামাণিক, মাত্র ১৮ বলে করেন ৩০ রান।হাওড়া ওয়ারিয়র্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কানিষ্ক শেঠ। ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। একপ্রান্ত আগলে রেখে দলের আশা জিইয়ে রাখেন অঙ্কিত চট্টোপাধ্যায়। ৩১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিয়ে নেয় পুরুলিয়ার বোলাররা।শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায় আদামাস হাওড়া ওয়ারিয়র্স। নভাস রয়্যালস পুরুলিয়ার হয়ে প্রীতম চক্রবর্তী, প্রদীপ্ত প্রামাণিক এবং হর্ষ দেব গৌতম দুটি করে উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন।অভিষেক মরসুমের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের হারিয়ে কার্যত নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখল নভাস রয়্যালস পুরুলিয়া। অন্যদিকে, শিরোপা রক্ষার অভিযান হতাশাজনকভাবেই শুরু হল আদামাস হাওড়া ওয়ারিয়র্সের।সংক্ষিপ্ত স্কোর:নভাস রয়্যালস পুরুলিয়া: ১৫৪/৬ (২০ ওভার)আদামাস হাওড়া ওয়ারিয়র্স: ১৫০ অলআউট (১৯.৫ ওভার)ফল: নভাস রয়্যালস পুরুলিয়া ৪ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version