আন্তর্জাতিক ক্রিকেট

বিরাটের প্রশংসায় উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে ভারত। কিন্তু এই ম্যাচেই অনবদ্য সেঞ্চুরি বেরিয়েছে বিরাট কোহলির ব্যাট থেকে। আর তাই কিছুটা হলেও যেন হাড়ের ক্ষতয় প্রলেপ পড়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি একাধিক প্রাক্তন ক্রিকেটারের থেকে ভূয়সী প্রশংসা করিয়েছেন বিরাট।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল বিরাটের ৫৩ তম শতরান। আর সেঞ্চুরি করার সাথে সাথেই প্রাক্তন ক্রিকেটার ধারাভাষ্যকার এবং সতীর্থদের উচ্ছ্বাসে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এর মধ্যে নজর কেড়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের বার্তা। নিজের এক্স হ্যান্ডেলে কাইফ লেখেন, “বিরাট ছাড়া ক্রিকেটের অস্তিত্ব নেই। অনবদ্য!” অন্যদিকে বীরেন্দ্র শেওয়াগ নিজের চিরপরিচিত ছন্দেই প্রশংসা করেছেন বিরাটের। তিনি লেখেন, “সেঞ্চুরি করার নেশা বিরাটের আলাদা মাত্রায়। রাজার ৫৩ তম সেঞ্চুরিতে তাকে অভিবাদন। বিরাট থাকলে সব সম্ভব!” প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও বাদ যাননি এই তালিকা থেকে। মজার ছেলে বিরাটের প্রশংসা করে তিনি লেখেন, “রবিবার রাজা খেলে, আর সপ্তাহের বাকি দিনগুলোতে রাজা আপনার পরিকল্পনা নিয়ে খেলে। দুর্ধর্ষ শতরান বিরাটের।” এর পাশাপাশি বিরাটকে লাগাতার দুটি সেঞ্চুরি শুভেচ্ছা জানান আকাশ চোপড়া। সম্প্রতি বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা দলের ওপেনার প্রতিকা রাওয়াল লেখেন “ফর্ম তাৎক্ষণিক। বিরাট চিরস্থায়ী।” এছাড়াও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট প্রেমীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত।

প্রসঙ্গত এদিন নতুন রেকর্ড করেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক সেঞ্চুরি এখন তার ঝুলিতে। এখনো পর্যন্ত মোট ৩৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে
১৭৪১ রান করেছেন তিনি। এরমধ্যে রয়েছে ৭ টি সেঞ্চুরি। এর পাশাপাশি ২৮০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলা এখন শুধুই সময়ের অপেক্ষা বিরাটের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version