আন্তর্জাতিক ক্রিকেট

পদ্মশ্রী পাচ্ছেন রোহিত হরমনপ্রিত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এবার পদ্মসম্মান পেতে চলেছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা এবং হরমনপ্রিত কৌর। রবিবার প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট নয় ক্রীড়াবিদকে দেওয়া হবে এই সম্মান।

২০২৪ সালে রোহিত শর্মার অধিনায়ক হতে ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালের রোহিত অধিনায়ক হিসেবে দেশকে দিয়েছেন চাম্পিয়নস ট্রফি। অন্যদিকে ২০২৫ সালে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে হরমনপ্রিতের নেতৃত্বে জিতেছে ভারত। আর তাই দুই ক্রিকেটারকেই এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার। এর আগে পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি। বর্তমানে আমেরিকার নাগরিক হলেও ভারতীয় হিসেবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন তিনি। এর পাশাপাশি ভারতের প্রাক্তন পেসার প্রবীণ কুমার পেতে চলেছেন পদ্মশ্রী। ভারতের মহিলা হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া, বলদেব সিংহ, ভগবানদাস রাইকোয়ার ও কে পাজানিভেলকেও দেওয়া হচ্ছে পদ্মশ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version