ক্রিকেট
যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকা খেলোয়ারদের, দেশে ফেরানো নিয়ে বিবৃতি দিল আইসিসি
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও বেশ কিছু দলের দেশে ফেরা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট মহলে।এবার এই পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল আইসিসি।ক্রিকেটে সর্বোচ্চ সংস্থার দাবি মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরেই আন্তর্জাতিক বিমান চলাচলে বড়সড় সমস্যা দেখা দিয়েছে আর তার ফলেই এই পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে, যার প্রভাব পড়ছে দলগুলির যাতায়াত পরিকল্পনায়।
আইসিসি জানিয়েছে, “যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথের কিছু অংশ বন্ধ রেখেছে বেশ কিছু দেশ। ক্ষেপণাস্ত্র ব্যাবহারের ফলে,আকাশের বেশ কিছু অংশে প্লেন চলাচল অসম্ভব হয়ে পরেছে ফলে রুট পরিবর্তনে বাধ্যবাধকতা এবং একাধিক ফ্লাইট বাতিল বা পুনর্নির্ধারণ হওয়ায় ভ্রমণ ব্যবস্থা স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশে ফেরানো অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সদস্যরা ধাপে ধাপে দেশে ফেরার যাত্রা শুরু করছেন এবং আগামী ৩৬ ঘণ্টার মধ্যে সকলেই রওনা হয়ে যাবে নিজ দেশের পথে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কয়েকজন ইতিমধ্যেই ক্যারিবিয়ানের উদ্দেশে রওনা দিয়েছেন, বাকিদেরও শিগগিরই দেশে ফেরার ব্যবস্থা হচ্ছে।
আইসিসি স্পষ্ট করেছে, “এই সিদ্ধান্তগুলির পেছনে একমাত্র ভাবনার বিষয় নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি। বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ানো জল্পনাকে তারা ভিত্তিহীন বলেও উল্লেখ করেছে।”
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, সব দলের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
