Connect with us

ফুটবল

দুই প্রতিরক্ষা বাহিনীর লড়াইয়ে বাজিমাত ইন্ডিয়ান এয়ারফোর্সের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ১৩৫তম ডুরান্ড কাপে জয় দিয়ে অভিযান শুরু করল ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দল। মঙ্গলবার রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে শ্রীলঙ্কার ডিফেন্ডার্স এফসি-কে ২-১ গোলে হারাল ভারতীয় বিমান বাহিনীর দল। দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্বকারী দলের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন এয়ারফোর্সের ফুটবলাররা।

ম্যাচের ২৬ মিনিটে সোমার গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান এয়ারফোর্স। সেই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ডিফেন্ডার্স এফসি-র সুপুনের আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করেন ভারতীয়রা।

তবে দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কার দল। ৭০ মিনিটে এন এম আফলাল গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত সমতা ফেরানোর একাধিক চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি ডিফেন্ডার্স এফসি। ফলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ডুরান্ড কাপের এবারের অভিযান শুভসূচনা করল ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দল।

ফুটবল

১৬ জনকে নিয়েই ভারতীয় দলের শিবির শুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সামনে একের পর এক বড় পরীক্ষা। আসন্ন ফিফা উইন্ডোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার বিরুদ্ধে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই কঠিন সূচির আগে প্রায় দেড় সপ্তাহের প্রস্তুতি শিবির চেয়েছিলেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। তাঁর পরিকল্পনা অনুযায়ী সোমবার বেঙ্গালুরুতে শুরু হল জাতীয় দলের ক্যাম্প। কিন্তু প্রথম দিনেই দেখা গেল ফুটবলার সংকট। ২৬ জনের স্কোয়াডের মধ্যে এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন মাত্র ১৬ জন।
ইস্ট বেঙ্গল বর্তমানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে জর্ডনে রয়েছে। ফলে দলের চার ফুটবলার আনোয়ার আলি, এডমুন্ড লালরিন্ডিকা, প্রভসুখন সিং গিল এবং জয় গুপ্তা পরে জাতীয় শিবিরে যোগ দেবেন। অন্যদিকে কলকাতা লিগে এখনও খেতাবের লড়াইয়ে রয়েছে মোহনবাগান। তাই মনবীর সিং এবং সাহাল আবদুল সামাদকে এখনই ছাড়েনি সবুজ-মেরুন শিবির। ১৯ সেপ্টেম্বর দলের লিগ ম্যাচ শেষ হওয়ার পর তাঁদের জাতীয় দলে যোগ দেওয়ার কথা।
চোটের কারণে এই শিবিরে নেই অনিরুদ্ধ থাপা। আজ বেঙ্গালুরু শিবিরে যোগ দেবেন মেহেতাব।
একইসঙ্গে আইএসএলের প্রস্তুতির জন্য নিজেদের ম্যাচ থাকায় রায়ান উইলিয়ামস, আশিক কুরুনিয়ান এবং রিকি মেইতেইকেও এখনই ছাড়েনি বেঙ্গালুরু এফসি। ফেডারেশন সূত্রে খবর, বুধবার রাতেই তাঁদের জাতীয় শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ১৯ সেপ্টেম্বরের আগে পুরো দলকে হাতে পাচ্ছেন না খালিদ। পানামার বিরুদ্ধে ম্যাচ ২৫ সেপ্টেম্বর। ফলে ম্যাচের আগে পূর্ণ দল নিয়ে অনুশীলনের জন্য কোচের হাতে থাকছে মাত্র পাঁচ দিন।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

কারাবাও কাপে আর্সেনাল-লিভারপুলের দাপট, নজর কাড়লেন ১৬ বছরের ডাওম্যান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জয় দিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করল আর্সেনাল ও লিভারপুল। ইপসউইচ টাউনকে ৪-২ গোলে হারাল আর্সেনাল। অন্যদিকে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে পরাজিত করে পরের রাউন্ডে পৌঁছে গেল লিভারপুল।
পোর্টম্যান রোডে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। মাত্র ১৬ বছর বয়সে প্রথমবারের মতো প্রথম একাদশে সুযোগ পাওয়া ম্যাক্স ডাওম্যান সপ্তম মিনিটেই দুরন্ত একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন। এদিন আর্সেনালের হয়ে জোড়া গোল করেন ডাওম্যান। তাঁর সঙ্গে গোলের তালিকায় নাম লেখান ননি মাদুয়েকে ও মিকেল মেরিনো। ফলে একসময় ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। শেষ দিকে অনিস মেহমেতি ও প্রাক্তন আর্সেনাল ফুটবলার চুবা আকম গোল করলেও ম্যাচের ফল বদলাতে পারেনি ইপসউইচ।
অন্যদিকে অ্যানফিল্ডে টটেনহ্যামকে হারাল লিভারপুল। ২১ মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান কোডি গাকপো। তবে ৬৯ মিনিটে গ্যালাঘারের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহ্যাম। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২৫ গজ দূর থেকে দুরন্ত শটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ডমিনিক সোবোস্লাই।

Continue Reading

আইএসএল

জামশেদপুর ছেড়ে ওড়িশায় ঋত্বিক দাস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাঁচ বছর জামশেদপুর এফসি-তে কাটানোর পর ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় নতুন ঠিকানা হল বাঙালি রাইট উইঙ্গার ঋত্বিক দাসের। চলতি মরসুমে ওড়িশা এফসি-তে যোগ দিলেন বার্নপুরের এই ফুটবলার। ভারতের জাতীয় দলের জার্সিতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।মোহন বাগান সেইল অ্যাকাডেমি থেকে উঠে আসা ঋত্বিকের ফুটবলজীবন শুরু হয় কলকাতার ময়দান থেকেই। পরবর্তী সময়ে ক্যালকাটা কাস্টমস্ ক্লাব, কালীঘাট মিলন সংঘ, রিয়াল কাশ্মীর এফসি এবং কেরল ব্লাস্টার্সের মতো দলের হয়ে খেলেছেন তিনি। এরপর দীর্ঘ পাঁচ বছর জামশেদপুর এফসি-তে ছিলেন ঋত্বিক।এ বার আইএসএল শুরুর আগে তাঁকে দলে নিয়ে আক্রমণভাগকে আরও শক্তিশালী করে নিল ভুবনেশ্বরের ওড়িশা এফসি। নতুন ক্লাবে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াই লক্ষ্য ঋত্বিকের।

Continue Reading

Trending