Connect with us

ফুটবল

FIFA WC 2026: দশ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় থ্রি লায়ন্সরা

Published

on

রে স্পোর্টজ প্রতিবেদন: বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল সেমিফাইনালেই। তাই তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে সম্মান বাঁচানোর লড়াইয়ে নেমেছিল ইংল্যান্ড ও ফ্রান্স। আর সেই ম্যাচেই দেখা গেল এক দুর্দান্ত গোলবন্যা। ১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ইংল্যান্ড দ্রুত এগিয়ে গেলেও ফ্রান্স পাল্টা আক্রমণে সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধেই একাধিক গোলের সাক্ষী থাকেন দর্শকরা। বিরতির সময় দুই দলের মধ্যে ব্যবধান ছিল সামান্যই।

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ডের আক্রমণভাগ ধারাবাহিক চাপ সৃষ্টি করে। মাঝমাঠ থেকে দ্রুত বল সরবরাহ এবং উইং ব্যবহার করে একের পর এক সুযোগ তৈরি করে থ্রি লায়ন্স। ফ্রান্সও হাল ছাড়েনি। কিলিয়ান এমবাপের নেতৃত্বে পাল্টা আক্রমণে বারবার ইংল্যান্ডের রক্ষণে চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

ম্যাচের শেষদিকে ফ্রান্স ব্যবধান কমানোর চেষ্টা করলেও ইংল্যান্ড ঠান্ডা মাথায় খেলা নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড শিবিরে শুরু হয় উদযাপন, আর হতাশায় মাঠ ছাড়ে ফরাসি ফুটবলাররা।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর এই জয় ইংল্যান্ডের জন্য কিছুটা হলেও সান্ত্বনার। অন্যদিকে স্পেনের কাছে হেরে তৃতীয় স্থান হাতছাড়া করল ফ্রান্স।

বিশ্বকাপের ট্রফি না পেলেও শেষ ম্যাচে আক্রমণাত্মক ফুটবল, লড়াকু মানসিকতা এবং ছয় গোলের দুর্দান্ত প্রদর্শনে সমর্থকদের মুখে হাসি ফোটাল ইংল্যান্ড। ৬-৪ গোলের এই রোমাঞ্চকর ম্যাচ ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্মরণীয় লড়াই হয়ে থাকবে।

ফুটবল

FIFA WC 2026: বিশ্বকাপ ফাইনালে হেরেও গর্বিত স্কালোনি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাতারে বিশ্বজয় করলেও এবার নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে হেরে অধরাই থেকে গেল আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। স্পেনের কাছে এই পরাজয়ে বিশ্বকাপ হাতছাড়া হলেও পুরোপুরি ভেঙে পড়েননি আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। তাঁর মতে, ফাইনালের মতো মঞ্চে সবটুকু দিয়ে রানার্স-আপ হওয়াটাও অত্যন্ত গর্বের বিষয়।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি বলেন, “আমার খুব দুঃখ হচ্ছে। মাঠে আমরা সর্বস্ব নিংড়ে দিয়েছি। যারা আরও এক বার দেশকে ফাইনালে তুলেছে, তাদের সকলকে অভিনন্দন। ওরা শেষ পর্যন্ত লড়াই করেছে। জিতলেও আমরা দারুণ দল ছিলাম, হেরে গেলেও আমরা দারুণ দলই থাকব।” তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আরও যোগ করেন, “জিততেই নেমেছিলাম, তাই সকলে হতাশ। কিন্তু মাঠে নিজের ১০০ শতাংশ দেওয়ার পরেও ফল বিপক্ষে গেলে ভেঙে পড়ার কিছু নেই। হারলে আবার ঘুরে দাঁড়ানো শিখতে হয়, অন্য কোনও পথ নেই।”
লিয়োনেল মেসির ভবিষ্যৎ এবং অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “মেসির বয়স এখন ৩৯ বছর, যা অবিশ্বাস্য। ওর কাছ থেকে নতুন করে আমার আর কিছু বের করার নেই। মেসি যত দিন চায় খেলে যেতে পারে। সমস্ত সমর্থক ও সতীর্থরা ওর পাশেই থাকবে। ও যা অর্জন করেছে, তাতে ও-ই নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।”
সংবাদ সম্মেলনে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে নিজের মেয়াদ প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বরে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি থাকতে চান। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতির সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিশ্বকাপে স্পেনের কাছে পরাস্ত হয়ে ট্রফি হাতছাড়া হলেও, লড়াই চালিয়ে যাওয়ার জন্য নিজের খেলোয়াড়দের ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের প্রতি পুরো সমর্থন ও গর্ব প্রকাশ করেন স্কালোনি।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: সোনার বুট পেলেন এমবাপে,ভসোনার বল রদ্রি! সেরা তরুণ ফুটবলার কুবারসি…

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামল স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও উঠে এল একাধিক তারকার নাম। বিশ্বকাপজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তুলে দিল ফিফা।
স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি জিতে নিলেন গোল্ডেন বল। পুরো টুর্নামেন্টে নিজের নেতৃত্ব, বল নিয়ন্ত্রণ, ম্যাচের গতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার পুরস্কার পেলেন তিনি।
গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। দল শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক গোল করে সর্বোচ্চ গোলদাতার আসন নিজের দখলে রাখেন এই ফরাসি তারকা।
বিশ্বকাপের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস উঠেছে স্পেনের গোলকিপার সিমনের হাতে। নকআউট পর্বে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে স্পেনের বিশ্বজয়ের পথে অন্যতম বড় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, টুর্নামেন্টে দুর্দান্ত পরিণত ফুটবল উপহার দিয়ে সেরা তরুণ খেলোয়াড়ের (ইয়াং প্লেয়ার) পুরস্কার জিতেছেন স্পেনের উদীয়মান ডিফেন্ডার পাও কুবার্সি। অল্প বয়সেই রক্ষণভাগে তাঁর পরিপক্বতা এবং আত্মবিশ্বাস ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে।
বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে উঠলেও ব্যক্তিগত পুরস্কারগুলোর তালিকা প্রমাণ করে, ২০২৬ বিশ্বকাপ ছিল একাধিক তারকার উজ্জ্বল হয়ে ওঠার মঞ্চ।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরবেই’— ফাইনাল হারের পরই প্রতিজ্ঞা নিকো পাজের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ২০২৬ বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে ফাইনালের মঞ্চেই। নিউ জার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে শেষ বলে মানতে নারাজ আলবিসেলেস্তেদের তরুণ ফরোয়ার্ড নিকো পাজ। বরং ফাইনাল হারার পরই তিনি প্রতিজ্ঞা করেছেন, আগামী দিনে বিশ্বকাপ ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় ২১ বছর বয়সী এই ফুটবলার লিখেছেন, “আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত এই দেশ এবং জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পেরে। এমন একটি দলের অংশ হতে পেরে আমি গর্বিত, যারা এই পতাকার জন্য নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। প্রতিটি মুহূর্তে তারা হৃদয় ও আত্মা উজাড় করে খেলেছে।”
২০২২ সালে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও দুর্দান্ত ফুটবল খেলেছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু ফাইনালে স্পেনের সংগঠিত ফুটবলের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয়।
বিশ্বকাপে নিকো পাজ দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। যদিও বড় ভূমিকা রাখার সুযোগ হয়নি, তবুও জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসেবে তাঁকে নিয়েই আশাবাদী আর্জেন্টাইন সমর্থকেরা। বয়স মাত্র ২১। সামনে আরও কয়েকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।
সেই বিশ্বাস থেকেই নিকো লিখেছেন, “আমি কথা দিচ্ছি, বিশ্বকাপ ট্রফিটি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং স্পেনের মানুষকে অভিনন্দন। আর আর্জেন্টিনা— সুখে ও দুঃখে, সবসময় তোমার সঙ্গেই আছি।”
ফাইনালের হতাশা এখনও কাটেনি আর্জেন্টিনা শিবিরে। তবে নিকো পাজের এই প্রতিজ্ঞা নতুন করে আশার আলো দেখাচ্ছে সমর্থকদের। বিশ্বকাপ হারলেও আগামী দিনের লড়াইয়ের বার্তা স্পষ্ট— আর্জেন্টিনা থামছে না, নতুন স্বপ্ন নিয়েই শুরু হবে পরবর্তী অভিযানের প্রস্তুতি।

Continue Reading

Trending