ফুটবল
FIFA WC 2026: গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার জয়, পর্তুগালকে রুখে দিয়ে শীর্ষে কলম্বিয়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচগুলিতে ফুটবলপ্রেমীরা উপভোগ করলেন একাধিক রুদ্ধশ্বাস লড়াই। আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউট পর্বে পৌঁছে গেল। অন্যদিকে গোলশূন্য ড্র করেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল কলম্বিয়া।
দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথম থেকেই বলের দখল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেন মেসিরা। জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ গোল করে দলকে এগিয়ে দেন। পরে বদলি হিসেবে নেমে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। জর্ডান শেষদিকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি।
অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বজায় রেখে ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে। পানামা কয়েকটি পাল্টা আক্রমণ করলেও ইংল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়।
গ্রুপের আরেক গুরুত্বপূর্ণ লড়াইয়ে ঘানাকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। ম্যাচে একসময় সমতা ফিরিয়েছিল ঘানা, কিন্তু শেষ মুহূর্তে নিকোলা ভ্লাসিচের জয়সূচক গোলে নকআউটের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া। পরাজিত হলেও সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলির একটি হিসেবে ঘানাও পরবর্তী পর্বে জায়গা করে নেয়।
অন্যদিকে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। যদিও গোলের দেখা মেলেনি, তবু দুই দলের আক্রমণ ও রক্ষণে ছিল সমান লড়াই। ড্রয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে কলম্বিয়া, আর পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে ওঠে পর্তুগাল।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এখন শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ নকআউট পর্ব। ফুটবলবিশ্বের নজর এখন শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইগুলির দিকে।
ফুটবল
FIFA WC 2026: ইতিহাস গরল কেপ ভার্দে, সৌদি আরবের সঙ্গে ড্র করেও নক আউটে ভোজিনহারা…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের অভিষেক ম্যাচেই স্পেনকে আটকে দিয়ে চমক দিয়েছিল কেপ ভার্দে। এবার নক আউটেও পৌঁছে গেল তারা। শুক্রবার রাতে সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল কেপ ভার্দে। সেই ম্যাচ গোল শূন্য ড্র হলেও, শেষ ৩২-এ জায়গা করে নিল পাঁচ লক্ষ্য জনসংখ্যার এই দেশে। আরও একবার নায়ক হয়ে উঠলেন কেপ ভার্দের গোলরক্ষকের ভোজিনহা। প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে গ্রুপ পর্বে অপরাজিত থেকে গেল। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা পাকা করল তারা। ছিটকে গেল উরুগুয়ে। নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।
ফুটবল
FIFA WC 2026: ভিনিসিয়াসের জোড়া গোল, স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে শীর্ষে থেকেই নকআউটে ব্রাজিল! দ্বিতীয় স্থানে মরক্কো…
সৌরভ রায়, মিয়ামি: প্রত্যাশা ছিলই, ম্যাচ শেষে সেটাই সত্যি হল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল ব্রাজিল। তবে অঙ্কটা সহজ ছিল না সেলেকাওদের জন্য। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করায়, গোল পার্থক্যের হিসাবটা মাথায় নিয়েই মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। শুরু থেকেই দুর্বল স্কটল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সেলেকাওরা। স্কটিশ রক্ষণের ভুলে রায়ানের বাড়ানো পাস থেকে ফাঁকা গোলে বল জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস। ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেছিলেন তিনি। যদিও ভারের সিদ্ধান্তে সেই গোল বাতিল করা হয়। অবশেষে প্রথমার্ধের শেষ মুহুর্তে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান সেই ভিনিসিয়াস। এক্ষেত্রেও গোলের পিছনে অবদান রাখেন ব্রুনো গিমারেজ। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে স্কটল্যান্ড। যদিও তাতে সুবিধা করতে পারেননি অ্যান্ডি রবার্টসনরা। ৬০ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান ৩-০ করেন ম্যাথিয়াস কুনিয়া। ম্যাচের বয়স যখন ৭৬ মিনিট, অবশেষে মাঠে নামেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার প্রত্যাবর্তনে উত্তাল হয় গ্যালারি। গোল না পেলেও নেইমারের প্রত্যাবর্তনের দিনেই বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের রক্ষণে চাপ বাড়িয়েছিল স্কটল্যান্ড। যদিও প্রস্তুত ছিলেন আলিসন বেকার। গোল দূর্গ অটুট রেখেই দলের জয় নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে, হাইতির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জয় পেল মরক্কো। ফলে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ৩২-এ জায়গা করে নিল ব্রাজিল। দ্বিতীয় দল হিসাবে নকআউটের টিকিট পেল মরক্কো। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই বউনউয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মরক্কো। ৩৯ মিনিটে সমতা ফেরান হাকিমি। ৪৩ মিনিটে ফের হাইতিকে এগিয়ে দেন এলসিদর। বিরতিতে যাওয়ার আগেই ফলাফল ২-২ করেন সাইবারি। দ্বিতীয়ার্ধে আর হাইতিকে ম্যাচে ফিরতে দেয়নি মরক্কো। রাহিমি (৭৮’) এবং ইয়াসিনির (৮৯’) গোলে জয় নিশ্চিত করে তারা। সমসংখ্যক পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে ব্রাজিলের থেকে পিছিয়ে থাকে মরক্কো।
ফুটবল
FIFA WC 2026: ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স, শততম ম্যাচে জোড়া গোল এমবাপের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুরন্ত ছন্দ বজায় রেখে ইরাককে ৩-০ গোলে পরাজিত করল ফ্রান্স। এই জয়ের ফলে গ্রুপ ‘আই’ থেকে নকআউটে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলল বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফরাসিরা। ইরাক রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামলেও ফ্রান্সের দ্রুত পাসিং ও আক্রমণাত্মক ফুটবলের সামনে তা বেশিক্ষণ টেকেনি।
দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখেন জোড়া গোল করে। প্রথমার্ধেই তিনি ফ্রান্সকে এগিয়ে দেন। বিরতির পরও আক্রমণের ধার বজায় রেখে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান এই তারকা ফরোয়ার্ড।
অন্যদিকে, উইঙ্গার উসমান দেম্বেলে একটি চমৎকার গোল করে দলের জয় নিশ্চিত করেন। মাঝমাঠ ও আক্রমণভাগে ফ্রান্সের সমন্বিত ফুটবলের সামনে ইরাক কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে ম্যাচটি এক সময় প্রকৃতির বাধার মুখেও পড়ে। বজ্রবিদ্যুৎ ও প্রবল ঝড়ের আশঙ্কায় দ্বিতীয়ার্ধ শুরুর আগে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়।
এই জয়ের ফলে গ্রুপে ফ্রান্সের পয়েন্ট সংখ্যা আরও বাড়ল এবং নক-আউট পর্বে পৌঁছনোর পথে তারা বড়সড় সুবিধা পেল। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে ইরাককে পরবর্তী ম্যাচে জয়ের বিকল্প খুঁজতে হবে।
ফরাসি সমর্থকদের কাছে দিনটির সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য এমবাপের দুর্দান্ত পারফরম্যান্স। শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।
-
ফুটবল2 weeks agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 weeks agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 weeks agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ক্রিকেট3 weeks agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ক্রিকেট3 weeks agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ফুটবল2 weeks agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ফুটবল3 weeks agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
