আইএসএল
ISL 2024/25: সেমিফাইনাল খেলতে জামশেদপুর পৌঁছাল মোহনবাগান দল…
সৌরভ মুখার্জি, জামশেদপুর: আইএসএলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগ খেলতে বুধবার সন্ধ্যে ৭ টায় জামশেদপুর পৌঁছাল মোহনবাগান দল। তবে চোটের কারণে এদিন দলের সঙ্গে জামশেদপুর আসেননি মনবীর সিং এবং আপুইয়া। বৃহস্পতিবার সেমিফাইনালে মোহনবাগান মুখোমুখি হবে খালিদ জামিলের দল জামশেদপুর এফসির বিরুদ্ধে। তার আগে বুধবার সকালেই কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দিমিত্রি, স্টুয়ার্টরা। তার পর দীর্ঘ একটা বাস যাত্রার পর সন্ধ্যেবেলায় জামশেদপুর পৌঁছে স্বাভাবিকভাবেই ফুটবলারদের মধ্যে একটা ক্লান্তি ভাব রয়েছে। কিন্তু সেই ক্লান্তিভাবকে একেবারেই বহিঃপ্রকাশ করতে চাইছেন না ফুটবলাররা। তারা সকলেই বেশ ফীল গুড পরিবেশের মধ্যেই রয়েছেন এবং তাদের সামনে যে সেমিফাইনাল ম্যাচ, সেই নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়। জামশেদপুর পৌঁছনোর পরেই চেনা ভঙ্গিতে দেখা গেল জেসন কামিন্সকে। বেশ হাসি ঠাট্টায় দলের সকলের সঙ্গেই মেতেছেন তিনি। যদিও কোচ জোসে মোলিনা এখনই সেই আবেগে ভাসতে নারাজ। বুধবার প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং এফসি গোয়া।
হোটেলে পৌঁছে ডিনার টেবিলে কোচ মোলিনা থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস সকলকেই দেখা গেল টিভির পর্দায় প্রথম সেমিফাইনাল ম্যাচের দিকে নজর রাখছেন তাঁরা। ফাইনালে যদি মোহনবাগান পৌঁছায়, সেক্ষেত্রে গোয়া অথবা বেঙ্গালুরুর মধ্যে কেউ একজন হবে তাদের প্রতিপক্ষ। তাই এখন থেকেই সেই দিকে নজর রাখছেন বাগান কোচ।
আইএসএল
নেই মিগুয়েল, আপুইয়া, ম্যাকলারেন! চোট সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন ব্রিগেড…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে সোমবার চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখা চেন্নাইয়নের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের। তবে বাগান শিবিরের প্রধান চিন্তা গোলের সুযোগ নষ্ট করা। আইএসএলের প্রথম দুই ম্যাচে গোল লক্ষ্য করে ২৬টি শট নিয়েও মাত্র দু’টি গোল করতে পেরেছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার সাংবাদিক সম্মেলনে বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস জানান, অতীতের ফলাফল নিয়ে না ভেবে চেন্নাইয়নকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, গোলের সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি গোল করার আশাও প্রকাশ করেন তিনি।
রবিবারের অনুশীলনেও গোল করার উপর বিশেষ গুরুত্ব দেন বাগান কোচ। প্রায় এক ঘণ্টার অনুশীলনে ফ্রি-কিক, কর্নার-সহ বিভিন্ন সেটপিসের মাধ্যমে গোলমুখ খোলার কৌশল ঝালিয়ে নেন ফুটবলাররা। চোটের কারণে এই ম্যাচে মিগুয়েল ফিগেইরা ও জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে না। ফলে প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে আপুইয়ার পরিবর্তে সমীর জেলকোভিচ এবং সাহালের জায়গায় মনবীর সিংকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ। বাকি দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। ৪-৪-২ ছকে চেন্নাইয়নকে হারানোর পরিকল্পনা করছেন দিলেম্পেরিস।
এদিকে, সাংবাদিক সম্মেলনে দলের অন্দরের প্রতিযোগিতা নিয়ে মুখ খোলেন অনিরুদ্ধ থাপা। তাঁর মতে, মোহনবাগান দলে এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। পাশাপাশি, দলে সুস্থ প্রতিযোগিতা থাকায় তিনিও উপভোগ করছেন। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সাফল্য আসবে বলেই আশাবাদী বাগান মিডফিল্ডার। এখন দেখার, গোলের সুযোগ কাজে লাগিয়ে চেন্নাইয়নের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে পারে কি না সবুজ-মেরুন ব্রিগেড।
আইএসএল
বাউলির জোড়া গোলে জয় পঞ্জাবের
রে স্পোর্টজ ওয়েবডেস্ক: আইএসএল ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচেই নাটকীয় জয় তুলে নিল পাঞ্জাব এফসি। বুধবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ২-১ গোলে হারাল পঞ্জাব। দুই অর্ধের দুই প্রান্তে গোল করে দলের জয়ের নায়ক মেসি বাউলি।
ম্যাচের প্রথম মিনিটেই পঞ্জাবকে এগিয়ে দেন বাউলি। মহম্মদ উবেসের বাড়ান বল ডান পায়ে জালে জড়িয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে লালথাথাঙ্গা খাওলহরিংয়ের কর্নার থেকে থোইবা মইরাংথেমের হেডে সমতা ফেরায় ওড়িশা। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমানে সমানে। জর্জি আবুরজানিয়ার শট অল্পের জন্য বাইরে যায়। অন্য দিকে, আলফ্রেড প্লানাসের ক্রস থেকে বৌলির সুযোগ কাজে লাগেনি। পঞ্জাবের একাধিক আক্রমণ আটকে দেন ওড়িশার গোলকিপার হৃতিক তিওয়ারি। শেষ দিকে রহিম আলি ও স্টিফেন এজের হেডে বিপদ তৈরি হলেও পাঞ্জাব গোলকিপার অর্শদীপ সিং দলকে রক্ষা করেন।
ম্যাচের সংযুক্ত সময়ে জ্বলে ওঠেন মেসি। বিশাল যাদবের পাস ধরে ৯০+৫ মিনিটে বাঁ পায়ে বল জালে পাঠিয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি। প্রথম মিনিটের গোলের পর একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় আঘাত মেসির দাপটে তিন পয়েন্ট নিয়েই আইএসএল অভিযান শুরু করল পঞ্জাব এফসি।
আইএসএল
ISL 2026/27: জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীর
জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীরজয় দিয়ে আইএসএলের নতুন মরসুম শুরু করল কেরালা ব্লাস্টার্স। রবিবার পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে ইন্টার কাশীকে ২-০ গোলে হারাল তারা। কেরলের হয়ে প্রথমার্ধে গোল করেন বিভিন মোহনন। সংযোজিত সময়ে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল কেরল। পঞ্চম মিনিটে ফ্রেডি লালাওমাওমার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই ইন্টার কাশীর রোজেনবার্গ গ্যাব্রিয়েলের শট আটকে দেন কেরলের গোলকিপার অর্শ শেখ। দুই দলই শুরুতে আক্রমণে উঠলেও ১৮ মিনিটে এগিয়ে যায় কেরল। কোরো সিংয়ের পাস থেকে ডান পায়ে গোল করেন বিভিন মোহনন।
গোল খেয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায় ইন্টার কাশী। ৩৫ মিনিটে মনবীর সিংয়ের শট আটকে দেন অর্শ। অন্য দিকে, ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেরল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া ছিল কেরালা । একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। অন্য দিকে, ৬১ মিনিটে মনবীরের হেড আটকে দেন অর্শ। ৭২ মিনিটে আয়ুষ ছিকারা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি ইন্টার কাশী।
শেষ পর্যন্ত সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে মহম্মদ সানানের পাস থেকে বাঁ পায়ে গোল করে কেরালার জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন। তিন পয়েন্ট নিয়ে আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল4 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল4 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
