আন্তর্জাতিক ফুটবল

রাফিনহার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের দল। লামিনে ইয়ামালের ম্যাচের শুরুতে করা গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল রাফিনহার। এই জয়ে প্রতিযোগিতায় ভিলার অপরাজিত থাকার দৌড় থামল।
ম্যাচের মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এমিলিয়ানো বুয়েন্দিয়ার ভুল পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করেন ইয়ামাল। প্রথমার্ধে পাল্টা আক্রমণে একাধিকবার বিপজ্জনক হয়ে উঠেছিল ভিলা। তবে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার একাধিক গুরুত্বপূর্ণ সেভ এবং পেদ্রির গোললাইন থেকে বল ক্লিয়ার করায় এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতির পর ৫২ মিনিটে ফেরমিন লোপেজ়ের পাস থেকে ব্যবধান বাড়ান রাফিনহা। ৬৪ মিনিটে জোয়াও কানসেলোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজ়িলীয় তারকা। বার্সেলোনার হয়ে ৯৪ গোল করে রোনাল্ডিনহোর পাশে জায়গা করে নিলেন তিনি।
চার ম্যাচে ন’পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তবে জয়ের আনন্দের মাঝেও শোকের ছায়া ছিল। টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুতে শোকপ্রকাশ করে রাফিনহা বলেন, “আজ ফুটবল নিয়ে কথা বলার দিন নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version